Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আলোচিত খবর
  • নাইলন সুতোর প্রাণঘাতী ফাঁদে , মানুষ থেকে পাখি

নাইলন সুতোর প্রাণঘাতী ফাঁদে , মানুষ থেকে পাখি

Online Desk জুন 9, 2025
WhatsApp-Image-2025-06-09-at-12.20.00-PM.jpeg

সুরজিৎ দাস, নদীয়া : সামনেই আসছে রথযাত্রার উৎসব। আর শান্তিপুরের রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব। প্রতি বছরের মত এবছরও ঘুড়ির সুতো অর্থাৎ লাইলন সুতোর ফাঁদে প্রাণঘাতী বিপদ। অল্পের জন্য রক্ষা পেয়ে গেল ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে শান্তিপুরের ফুলিয়া বাজার থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কাপড় ব্যবসায়ী দেব কুমার পাল। রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎ করে একটি ঘুড়ির ধারালো নাইলন সুতো তার গলায় জড়িয়ে যায়। কিছু সময়ের মধ্যেই তার গলার চামড়া কেটে রক্ত পড়তে শুরু করে। সেই ব্যক্তিকে দেখে আশেপাশের পথ চলতেই মানুষজন তৎক্ষণাৎ ছুটে আসেন।
সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর একটু সুস্থ হয়ে দেব বাবু জানান সুতোর ধার এতটাই বেশি ছিল যে সামান্য দেরি হলে হয়তো তিনি আজ বেঁচে ফিরতেন না। দেববাবু প্রশাসনের কাছে আবেদন করেছেন রথযাত্রার সময় ঘুড়ি উড়লেও , নাইলন সুতো যেন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।
বর্তমানে এই নাইলন সুতো বা প্লাস্টিকের সুতোর বাজার রম রোমিয়ে বেড়েছে। যার ফলে শিশু থেকে বৃদ্ধ এমনকি পশু পাখিদের জীবনকেও বিপন্ন করে তুলেছে এই নাইলন সুতো। বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে বহু পাখি ক্রমশ মারা যাচ্ছে।
যদিও এর আগে বহুবার পরিবেশপ্রেমী ও পশু প্রেমীরা লাইলন সুতো নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। শান্তিপুরের পরিবেশকর্মী সঞ্জিত কাস্ট জানিয়েছেন,” প্রকৃতির সঙ্গে এই বর্বরতা আর চলতে পারে না। শুধু আইন করলেই হবে না তার সঠিক প্রয়োগও চাই। ”
এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল জানিয়েছেন “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের তরফ সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার শুরু হয়েছে।আগামী দিনের আমরা নাইলন সুতো নিষিদ্ধ করতে প্রশাসনিক ভাবে কঠোর পদক্ষেপ নেব। “

Continue Reading

Previous: মুম্বাইয়ের ভীড় ঠাসা ট্রেন থেকে পড়ে মৃত ৬, আহত একাধিক
Next: এবার জ্যোতি বসু আসছেন বড়পর্দায়….

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.