Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ব্যারাকপুরে ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০টি  ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে

ব্যারাকপুরে ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০টি  ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে

Online Desk অক্টোবর 21, 2025
high.webp

ওঙ্কার ডেস্ক: বৃহৎ অগ্নিকাণ্ডে উত্তপ্ত ব্যারাকপুরের নীলগঞ্জ রোড। সোমবার সকালে এক ব্যাটারি প্রস্তুতকারক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো কারখানাজুড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কে এলাকাবাসী বাইরে বেরিয়ে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন। প্রথমে কয়েকটি ইঞ্জিন পাঠানো হলেও পরে আগুনের ব্যাপ্তি দেখে মোট কুড়িটি ইঞ্জিন মোতায়েন করা হয়।
দমকল সূত্রে জানা গিয়েছে, কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। বহু ঘণ্টার প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ এবং প্রশাসনের কর্তারা। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
কারখানায় ঠিক কী ধরনের রাসায়নিক বা দাহ্য পদার্থ রাখা ছিল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। প্রশাসনের একাধিক আধিকারিক জানিয়েছেন, কারখানার সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হবে। এই মজুত সামগ্রীগুলি আইনসিদ্ধভাবে রাখা হয়েছিল কি না, তাও যাচাই করা হবে। এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে অনুমান করা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার সময় ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগেছেন আশেপাশের বহু মানুষ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এলেও এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দমকল ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নেভানোর পরই শুরু হবে কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন।

Post Views: 89

Continue Reading

Previous: ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণের ৪জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Next: দিল্লি ঢেকে ধোঁয়ায়, লাল জোনে অধিকাংশ এলাকা! তুলনায় অনেকটা স্বস্তিতে কলকাতা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.