Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণের ৪জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

ফের বৃষ্টির ভ্রুকুটি, দক্ষিণের ৪জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Online Desk অক্টোবর 21, 2025
ftg.png

ওঙ্কার ডেস্ক: বর্ষা বিদায় নিলেও রয়েছে সাইক্লোনের সতর্কবার্তা। তবে বাংলার উপর তার প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে থাকছে বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু জায়গায় সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের ৪ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই ৪ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। তবে এই সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে অবশ্য ভাইফোঁটা অবধি দুর্যোগের আশঙ্কা নেই। কিছুদিন আগে অবধিও তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত ছিল পাহাড় সংলগ্ন এলাকা। সেই পরিস্থিতি এখন কেটেছে।
এসবের মধ্যে ২৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে শুক্রবার পৌঁছে যাবে তামিলনাড়ুর উপকূলে। তখন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে তামিলনাড়ুর পুদুচেরিতে। আবার ওড়িশা উপকূলেও এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। যার ফলে আবার বাংলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Continue Reading

Previous: কালীপুজোর দিনে দুর্গাপুজো ! আলোর উৎসবে অকাল বোধন বিষ্ণুপুরের রক্ষিত পরিবারে
Next: ব্যারাকপুরে ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০টি  ইঞ্জিনে আগুন নিয়ন্ত্রণে

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.