Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নাম পালটে বাংলাদেশি যুবক ১১ বছর এদেশে ! পুলিশের তৎপরতায় অবশেষে পর্দাফাঁস

নাম পালটে বাংলাদেশি যুবক ১১ বছর এদেশে ! পুলিশের তৎপরতায় অবশেষে পর্দাফাঁস

Online Desk অক্টোবর 13, 2025
Hamaj.jpg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা : নাম ছিল আমির হামজা, হয়ে গেল সঞ্জয় মণ্ডল। পর পর দু’দিন তল্লাশি চালিয়ে বারুইপুর থেকে পাকড়াও বাংলাদেশি যুবক। রবিবার বারুইপুরের চম্পাহাটি সোল গোয়ালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হল আমির হামজা ওরফে সঞ্জয় মণ্ডলকে।

সূত্রের খবর, বেআইনি পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আমির। তারপর বছরের পর বছর ধরে এ দেশেই গা ঢাকা দিয়ে বসবাস করে সে। তবে শেষ পর্যন্ত ভুয়ো পরিচয় নিয়ে এই বঙ্গে থাকার প্ল্যান ধোপে টিকল না তাঁর। পুলিশ সূত্রে খবর, ২০১৪ সালে বসিরহাট সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে হামজা। এর পর দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি সোল গোয়ালিয়া এলাকায় বসবাস শুরু করে সে।

স্থানীয় এক বাসিন্দার সাহায্যে তৈরি করে ভুয়ো ভোটার কার্ড। সেখানেই নাম পরিবর্তন করে হামাজ হয় আমির। চালাকি করে ভুয়ো পরিচয়পত্র নিয়ে ১১ বছর ধরে হামাজ এই বাংলায় বসবাস করছিল। এদেশে তার পেশা ছিল চাষবাস। একই সঙ্গে সে বিভিন্ন দোকানে কাজ করত। এলাকাতেও হামাজ নিরীহ মানুষ হিসেবেই পরিচিত।

তদন্ত করে উঠে এসেছে বাংলাদেশের বাড়িতে রয়েছে আমিরের মা। নিয়মিত তাঁকে টাকা পাঠাত আমির। স্বাভাবিক ভাবে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, কী ভাবে কেউ ভুয়ো পরিচয় নিয়ে দিনের পর দিন প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে এই ভাবে কাটিয়ে দিতে পারে। আমিরের সঙ্গে কোনও বেআইনি কারবারের যোগ ছিল কি না তা তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তার যোগাযোগের পরিধি ও অন্য কোনও বিদেশি কার্যকলাপে যুক্ত আছে কি না সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।

Post Views: 98

Continue Reading

Previous: জামিন পেলেন কসবা কান্ডে জড়িত নিরাপত্তারক্ষী
Next: দুর্গাপুর কাণ্ডে উত্তাল কলকাতা মেডিকেল কলেজ ! বিক্ষোভে সামিল এভিবিপি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.