Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জামিন পেলেন কসবা কান্ডে জড়িত নিরাপত্তারক্ষী

জামিন পেলেন কসবা কান্ডে জড়িত নিরাপত্তারক্ষী

Online Desk অক্টোবর 13, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্কঃ আর জি কর কান্ডের এক বছর পার হওয়ার আগেই ধর্ষণ কান্ডের অভিযোগ উঠেছিল কসবা ল কলেজে। গত ২৫ জুন কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ ওঠে, তোলপাড় হয় গোটা কলকাতা। নির্যাতিতা অভিযোগ তোলেন, ঘটনার দিন কলেজের মূল দরজা বন্ধ করে সিকিউরিটি গার্ডের রুমে তাকে গণধর্ষণ করা হয় । শুধু গণধর্ষণ নয়, হকিস্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারধরও করা হয়। নির্যাতিতার মাথায় আঘাত লাগে। উল্লেখ্য, যে সময় এই ঘটনা ঘটে, সেই সময় কর্মরত ছিলেন এক নিরাপত্তারক্ষী। সব কিছু দেখেও চুপ ছিলেন তিনি । তখনই প্রশ্ন ওঠে তাঁর ভূমিকা নিয়ে। অভিযুক্তদের তালিকায় তাই নাম ওঠে তারও। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত ও তাঁর সহকর্মীরা গ্রেফতার হন।ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে। তাদের মধ্যে ছিলেন ওই কলেজের ওই নিরাপত্তারক্ষীও।

তবে আজ ওই নিরাপত্তারক্ষীকে জামিন দিল আলিপুর আদালত। গ্রেফতারির ১০৭ দিনের মাথায় ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিলেন বিচারক।
ওই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য। আইনজীবী জানান, তাঁর মক্কেল কোনও ভাবেই ওই ধর্ষণকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত নন। নির্যাতিতা যে জবানবন্দি দিয়েছিলেন, সেখানেও ওই নিরাপত্তারক্ষীর সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত থাকার কোনও প্রমাণ মেলেনি। যদিও সরকারি আইনজীবী সেই যুক্তি মানতে নারাজ। তিনি পাল্টা যুক্তি দেন, ‘‘উনি ঘটনার কথা জানাতে পারতেন। অন্য কাউকে বিষয়টি জানিয়ে সতর্ক করতে পারতেন। কিন্তু তা তিনি করেননি।’’ যদিও সওয়াল-জবাব শেষে নিরাপত্তারক্ষীকে জামিন দেন বিচারক।

Post Views: 106

Continue Reading

Previous: আট ঘণ্টার কাজের শর্তে এবার মন্তব্য অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, কি বললেন অভিনেত্রী?
Next: নাম পালটে বাংলাদেশি যুবক ১১ বছর এদেশে ! পুলিশের তৎপরতায় অবশেষে পর্দাফাঁস

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.