Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

‘হয় আপনি অসৎ, না হয় বোকা!’, সঞ্চালিকাকে আক্রমণ করে লাইভ অনুষ্ঠান ছাড়লেন ট্রাম্প

Online Desk জুন 8, 2026
trump-128000.jpg

ওঙ্কার ডেস্ক: ‘প্রশ্ন করবেন না, তিনি সইতে পারেন না!’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক অপছন্দের প্রশ্ন করায় ইন্টারভিউ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। লাইভ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন। কিন্তু সঞ্চালক সেই দাবির পক্ষে প্রমাণ চাইলে, রেগে অগ্নিশর্মা হয়ে যান ট্রাম্প। ইন্টারভিউয়ের মাঝপথে তিনি বেরিয়ে যান। যাওয়ার আগে ট্রাম্প বলেন, ‘অনেক হয়েছে। ধন্যবাদ’

টিভি চ্যানেল ‘এনবিসি নিউজ’-এর জনপ্রিয় সঞ্চালিকা ক্রিস্টেন ওয়েলকার। ‘মিট দ্য প্রেস’-নামের একটি শো এর জন্য ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি। সাক্ষাৎকারের প্রথমে ইরান যুদ্ধ কথা শুরু হয়েছিলে। কিন্তু ট্রাম্প হঠাৎ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ধারার সংবাদমাধ্যমগুলোর ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেন। ‘নোংরা ও অসৎ’ বলে সংবাদ মাধ্যমকে নিশানা করেন তিনি। ট্রাম্পের দাবি, বাইডেনের ঘনিষ্ঠ প্রশাসনিক আধিকারিকরা বহু নির্দোষ লোককে জেলে পাঠিয়েছে। সঞ্চালিকা ক্রিস্টেন মার্কিন প্রেসিডেন্টের এই দাবির সপক্ষে প্রমাণ চান। কিন্তু প্রমাণ দেওয়ার বদলে ট্রাম্প এবিসি, সিবিএস-সহ বড় বড় মিডিয়া হাউসকে অসৎ বলে আক্রমণ করেন। ক্রিস্টেনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ট্রাম্প বলেন, ‘আপনারা সবাই চোর। হয় আপনি অসৎ, না হয় আপনি বোকা!’

এর পরেই মার্কিন প্রেসিডেন্ট মাইক খুলে ফেলেন! উঠে দাঁড়িয়ে পড়েন বেরিয়ে যাওয়ার জন্য। যদিও সঞ্চালিকা ক্রিস্টেন ট্রাম্পকে অনুরোধ করেন সাক্ষাৎকারটি সম্পূর্ণ করার জন্য। কিন্তু তাতে কর্ণপাত করেননি ট্রাম্প। সাফ জানানা, যথেষ্ট সময় দিয়েছেন তিনি। কিন্তু যে দেশের সংবাদমাধ্যম অসৎ, সেই দেশ কখনও মহান হতে পারে না। এই বলেই ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি।

Post Views: 55

Continue Reading

Previous: বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!
Next: রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.