Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চাকরির টোপ দিয়ে কিডনি চুরি, বারুইপুরে ধৃত অঙ্গপাচার চক্রের ১ জন

চাকরির টোপ দিয়ে কিডনি চুরি, বারুইপুরে ধৃত অঙ্গপাচার চক্রের ১ জন

Online Desk এপ্রিল 12, 2025
Kidny-Trafficking.jpg

নিজস্ব সংবাদদাতা: ফের খোঁজ মিলল অঙ্গপাচার চক্রের । চাকরি দেবার নাম করে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হত চাকরি প্রার্থীদের। তারপর ভয় দেখিয়ে শরীর থেকে বের করে নেওয়া হত কিডনি। ঘটনাটি প্রকাশ্যে এসে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বারুইপুরে।

এরকমই একটি ঘটনায় প্রতারিত হন বারুইপুর থানার হিমচির বাসিন্দা শাসুমদ্দিন লস্কর। গত তিন মাস আগে তাঁকে বেসরকারি হাসপাতালে কাজ দেওয়ার নাম করে উত্তরপ্রদেশে নিয়ে যায় কিছু লোক। বলা হয়, উত্তরপ্রদেশে তাঁর চাকরির বেবস্থা করে দেবে তারা। সেই মতো ওই ব্যক্তিদের বিশ্বাস করে তাদের সঙ্গে যান শামসুদ্দিন। কিন্তু সেখানে যাবার পর থেকেই সন্দেহ বাড়তে থাকে তাঁর। সেখানে একটি হোটেলে তাঁকে আটকে রাখা হয়। ছিনিয়ে নেয়া হয় মোবাইল। তারপর তাঁকে জোর করে কিডনি দিতে বাধ্য করা হয়।

উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করে তাঁর কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। বারুইপুর বিডিও অফিসের সামনে তখন দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হলে স্থানীয়রাই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

শামসুদ্দিনের অভিযোগ, এই কিডনি দেওয়ার জন্য তাঁকে ৭ লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল। কিন্তু ২ লক্ষ টাকা তাঁর একাউন্টে পাঠায় অভিযুক্তরা। দুই অভিজুক্তর একজন শুভ ভট্টাচার্য শুক্রবার বারইপুর বিডিও অফিসে এসেছিলেন সেখানেই তাকে চিনতে পেরে ধরে ফেলেন শামসুদ্দিন লস্করের পরিবারের লোকজন। এই ঘটনার পিছনে কিডনি পাচার চক্রের যোগ রয়েছে বলে মনে করছে পুলিশ। তবে একজন ধরা পড়লেও পুলিশের সন্দেহ এই অঙ্গপাচার চক্রের সাথে যুক্ত রয়েছে আরও অনেকে। পুরো ঘটনাটি ক্ষতিয়ে দেখতে তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ।

Post Views: 109

Continue Reading

Previous: ইউক্রেনকে দু’লক্ষ কোটি টাকার অস্ত্র সাহায্য ইউরোপের
Next: ইতিহাস বদলানোর টার্গেট নিয়ে শনিবার আইএসএল ফাইনালে মোহনবাগান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.