Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনকে দু’লক্ষ কোটি টাকার অস্ত্র সাহায্য ইউরোপের

ইউক্রেনকে দু’লক্ষ কোটি টাকার অস্ত্র সাহায্য ইউরোপের

Online Desk এপ্রিল 12, 2025
20250412_131814.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনকে সামরিক সাহায্য দিতে মার্কিন যুক্তরাষ্ট্র মুখ ফেরালেও এবার এগিয়ে এল ইউরোপ। ‘ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপ’-এর সম্মেলনে ঘোষণা করা হয়েছে ইউক্রেনকে ২১০০ কোটি ইউরো বা দু’লক্ষ ছ’হাজার কোটি টাকার অস্ত্রশস্ত্র দেওয়া হবে। এই বিপুল অর্থের সরঞ্জাম দেওয়া হবে রাশিয়ার হামলা ঠেকাতে। শুক্রবার রাতে এই ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। এর পর ভলোদিমির জেলেনস্কির সরকারকে সামরিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রায় ৫০টি দেশকে নিয়ে গঠিত হয় ‘ইউক্রেন ডিফেন্স কনটাক্ট গ্রুপ’। কিন্তু পরে এই গোষ্ঠী থেকে সরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর এটির নেতৃত্বে আসে ব্রিটেন। শুক্রবার ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ‘ইউক্রেনকে ২১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জোটের সদস্য দেশগুলি। এটি ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহে নতুন রেকর্ড। এর মধ্যে ব্রিটেন এ বছর সাড়ে চার বিলিয়ন ইউরো (প্রায় ৪৪ হাজার কোটি টাকা) সামরিক সহায়তা দেবে। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।’

প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার হামলার বিরোধিতা করে আসছে পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশ। গত তিন বছর ধরে ইউক্রেনকে সামরিক সাহায্য করে এসেছে ধারাবাহিকভাবে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন যেলেনস্কির। যার ফলে সেই সময় মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ভেস্তে যায়। তার পরেই ইউক্রেনকে সাহায্য দেওয়া বন্ধের কথা ঘোষণা করে হোয়াইট হাউস।

Post Views: 107

Continue Reading

Previous: ধুলিয়ানে ফের অশান্তি, বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও আগুন, গুলি চালানোর অভিযোগে জখম
Next: চাকরির টোপ দিয়ে কিডনি চুরি, বারুইপুরে ধৃত অঙ্গপাচার চক্রের ১ জন

সম্পর্কিত গল্প

west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026
vladamir-putin.png

ভারত-চিন সম্পর্কের মধ্যে ঢুকবে না রাশিয়া, সাফ জানালো প্রেসিডেন্ট পুতিন

Online Desk জুন 6, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.