Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বসিরহাটে তৃণমূলের ভোট প্রস্তুতি শুরু, নতুন ব্লক সভাপতিকে উষ্ণ সংবর্ধনা দলীয় কর্মীদের

বসিরহাটে তৃণমূলের ভোট প্রস্তুতি শুরু, নতুন ব্লক সভাপতিকে উষ্ণ সংবর্ধনা দলীয় কর্মীদের

Online Desk অক্টোবর 28, 2025
Basirhat.jpg

সুকান্ত চট্টোপাধ্যায়, বসিরহাট : বসিরহাটে নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হতেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু। উত্তর ২৪ পরগনার বসিরহাট সাংগঠনিক জেলার হাসনাবাদ মিনাখা বসিরহাটে নতুন নির্বাচিত ব্লক সভাপতিকে নিয়ে একের পর এক তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছিল। কখনো কোথাও রাস্তা অবরোধ আবার কোথাও সেতুর টাকি রোডের উপরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিক্ষোভ দেখিয়েছিল। অবশেষে সব গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একই মঞ্চে এলেন প্রাক্তন ও নবনির্বাচিত তৃণমূলের ব্লক সভাপতিরা। একে অপরকে ফুলমালা মিষ্টি দিয়ে আলিঙ্গন সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে পথ চলার অঙ্গীকারবদ্ধ হলেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, জেলা পরিষদের সদস্য, শিক্ষা কর্মাধ্যক্ষ, আইএনটি সভাপতি সহ তৃণমূলের সাংগঠনিক জেলার মঞ্চে হাজির ছিলেন।

দীর্ঘদিন ধরেই বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লক এবং টাউন সভাপতির নির্বাচন নিয়ে ডামাডোল চলছিল দলের অন্দরে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ব্লক এবং টাউন সভাপতিদের নাম ঘোষণা হয়ে গেলেও দীর্ঘ প্রায় দেড় মাস ধরে টানাপড়েন চলছিল এই ব্লকের সভাপতি নিয়োগকে কেন্দ্র করে। বসিরহাট ব্লকে সংগঠনের সভাপতি কে হবেন তা নিয়ে উৎকণ্ঠায় ছিলের দলের স্থানীয় নেতৃত্ব। অবশেষে নতুন সভাপতির নাম ঘোষণা হওয়ায় খুশির হাওয়া দেখা গিয়েছে সংগঠনের অন্দরে।

জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বৈঠকে বসেন শাসক দলের বসিরহাটের নেতৃত্ব। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বুরা হনুল মুকাদ্দেম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, বসিরহাট মহাকুমার আইএনটিটিইউসির সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি, উত্তর ২৪ পরগনার আরটিএ সদস্য সুরজিত মিত্র বাদল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সংঘটিত হচ্ছে তার আভাস মিললো এই সংবর্ধনা অনুষ্ঠানে।

জানা গিয়েছে, বিষয়টি নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বৈঠকে বসেন শাসক দলের বসিরহাটের নেতৃত্ব। দলের নাম ছিল তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নির্দেশই দলের শেষ কথা এখানে কোন মতপার্থক্য নেই, এবং কারোর বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ নেই। নতুন ও পুরনো একসঙ্গে সংঘটিতভাবে কাজ করবে। বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। লড়াই হবে সারা বছর মানুষের পাশে থাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মানুষ ঠিকঠাক কাজ করছে কিনা সেটাই দেখা মূল কাজ। কোনো মানুষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হলে সেটা নিজেদের মধ্যেই এক জায়গায় বসে মিটিয়ে নেওয়া হবে জানিয়েছেন।

Post Views: 134

Continue Reading

Previous: ব্যাঙ্কের অত্যাধুনিক ক্লিয়ারিং সিস্টেম কি গ্রাহকের সুবিধা দিচ্ছে ?
Next: ‘সেলেব হয়েও উনি কী কিপটে…….!’ দিওয়ালির বোনাস নিয়ে কটাক্ষের শিকার বলিউড শেহেনশাহ অমিতাভ বচ্চন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.