Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘সেলেব হয়েও উনি কী কিপটে…….!’ দিওয়ালির বোনাস নিয়ে কটাক্ষের শিকার বলিউড শেহেনশাহ অমিতাভ বচ্চন

‘সেলেব হয়েও উনি কী কিপটে…….!’ দিওয়ালির বোনাস নিয়ে কটাক্ষের শিকার বলিউড শেহেনশাহ অমিতাভ বচ্চন

Online Desk অক্টোবর 28, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: দিওয়ালি পেরলেও সেই রেশ এখনও কাটেনি! সোশাল মিডিয়ায় তারকামহলের সেই স্মৃতি রোমন্থনের ভিড়। এমনই আবহে দীপাবলির বোনাস নিয়ে কটাক্ষের শিকার হলেন বলিউডের শেহেনশাহ অমিতাভ বচ্চন। সাম্প্রতিক ভাইরাল এক ভিডিয়োতে জানা যায়, চলতি বছর দিওয়ালি উপলক্ষে জলসার পরিচারকদের ১০ হাজার টাকা বোনাসের সঙ্গে একবাক্স মিষ্টি উপহার দিয়েছেন বিগ বি। আর সেই নিয়েই শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। বলিউড শাহেনশাকে ‘কিপটে’ বলেও খোঁটা দিলেন একাংশ।
ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, অমিতাভের জুহুর ‘জলসা’ বাংলোর বাইরে নিরাপত্তাকর্মীরা হাতে মিষ্টির বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাঁকে প্রশ্ন করা হয়, ‘আর কী দিলেন বচ্চনরা?’ হাসিমুখে ওই কর্মী জানান, প্রত্যেক কর্মীকে এক বাক্স মিষ্টির সঙ্গে ১০ হাজার টাকা করে দিয়েছেন। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একাংশ সমালোচনা শুরু করেছেন।
সেই ভিডিওতে নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘নিজে ক্রোড়পতি হয়ে পুজো দিনে গৃহকর্মীদের মোটে ওই কটা টাকা বোনাস দিলেন!’ কেউ বা বললেন, ‘বলিউডের সবথেকে বড় তারকা অমিতাভ বচ্চন এক বাক্স মিষ্টি আর ১০ হাজার টাকাতেই দিওয়ালি বোনাসের দায় সারলেন।’ কারও বক্তব্য, ‘মুম্বইয়ের মতো জায়গায় দশ হাজার টাকা বোনাস হিসেবে যথেষ্ট নয়। ছিঃ, ভীষণ লজ্জাজনক!’ একাংশ আবার মনে করিয়ে দিলেন, ‘দীপাবলিতে সকলেই কর্মীদের দ্বিগুণ বেতন দেয়। অন্তত ২০-২৫ হাজার টাকা তো বোনাস পায়ই। কিন্তু এত বড় মাপের সেলেব হয়েও উনি কী কিপটে!’ এহেন নানা কটুক্তিতে ভরে গিয়েছে মন্তব্য বক্স।

Post Views: 109

Continue Reading

Previous: বসিরহাটে তৃণমূলের ভোট প্রস্তুতি শুরু, নতুন ব্লক সভাপতিকে উষ্ণ সংবর্ধনা দলীয় কর্মীদের
Next: ‘আগে ভোটাররা সরকার নির্বাচিত করত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে’, বিজেপিকে তোপ অভিষেকের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.