Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আগে ভোটাররা সরকার নির্বাচিত করত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে’, বিজেপিকে তোপ অভিষেকের

‘আগে ভোটাররা সরকার নির্বাচিত করত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে’, বিজেপিকে তোপ অভিষেকের

Online Desk অক্টোবর 28, 2025
abhishek-1280.jpg

ওঙ্কার ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২ রাজ্যে ভোটার তালিকায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার থেকে সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই আবহে কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে কমিশন ও বিজেপিকে নিশানা করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, ‘আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত। এখন কে ভোট দেবে দেশের সরকার তাদের বাছাই করছে। কে ভোটার লিস্টে থাকবে, আর কার নাম বাদ যাবে। তা সরকার বেছে নিচ্ছে।’ তিনি এদিন বলেন, ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম উচিৎ প্রথমে লোকসভা ভেঙে দিয়ে ভোটে লড়া।

তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড বলেন, ‘তাদের লক্ষ্য, কোনও দিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকত, এই ভোটার লিস্টের নিরিখেই ২০২৪ সালে আজ থেকে দেড় বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। যেখানে বাংলা-সহ দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে সাংসদরা নির্বাচিত হয়েছেন। পরবর্তীকালে দেশের সরকার এসেছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, কেন্দ্রীয় সরকারের প্রথম দায়, দায়িত্ব, কর্তব্য- প্রথমে লোকসভা ভেঙে দিয়ে আপনি ভোটে যান। আমরা তো ভোট থেকে পালিয়ে যাচ্ছি না। এই ভোটার লিস্ট যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টে আমিও সাংসদ হয়েছি। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে, যাঁরা মন্ত্রিসভায় আছেন, তাঁরা নির্বাচিত হয়েছেন এই ভোটার লিস্টের নিরিখে।’

Post Views: 113

Continue Reading

Previous: ‘সেলেব হয়েও উনি কী কিপটে…….!’ দিওয়ালির বোনাস নিয়ে কটাক্ষের শিকার বলিউড শেহেনশাহ অমিতাভ বচ্চন
Next: ‘এসআইআর হল এন‌আরসি চালুর পূর্ব প্ল্যান’, কমিশন অফিসে সর্বদল বৈঠক শেষে বললেন অরূপ

সম্পর্কিত গল্প

UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.