Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘এসআইআর হল এন‌আরসি চালুর পূর্ব প্ল্যান’, কমিশন অফিসে সর্বদল বৈঠক শেষে বললেন অরূপ

‘এসআইআর হল এন‌আরসি চালুর পূর্ব প্ল্যান’, কমিশন অফিসে সর্বদল বৈঠক শেষে বললেন অরূপ

Online Desk অক্টোবর 28, 2025
arup-biswas.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনের তরফে ডাকা সর্বদল বৈঠকে বাকবিতণ্ডায় জড়ালেন বিভিন্ন দলের নেতারা। মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের ডাকে এই সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে কমিশনের উদ্দেশে চোখা চোখা প্রশ্ন করেন বিজেপি বিরোধী দলের নেতারা। বাংলার এক জনও প্রকৃত ভোটারের নাম বাদ দিলে বৃহত্তর প্রতিবাদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেন, এসআইআর হল এন‌আরসি চালু করার প্রি-প্ল্যান। সিপিএম-এর তরফে সুজন চক্রবর্তী বলেন, নির্ভুল ভোটার তালিকা তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই বিএলও যদি এলাকার বাইরের হন তাহলে কেন বিএলএ-রা বাইরের হলে আপত্তি কোথায়? পাশাপাশি এসআইআর এ যে এগারোটি নথির তালিকা দেওয়া হয়েছে সেগুলিই যে নাগরিকত্ব প্রমাণের আসল কাগজ, সেটা ঠিক করার দায়িত্ব কমিশনকে কে দিল? বাংলাদেশি ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিয়ে গরিব মানুষের ক্ষতি করা হোক সেটাও যেমন তাঁরা চান না তেমনই কোনও দল বেআইনি ভোটারদের নাম তালিকায় রাখুক, এটাও তাঁরা চান না।

এদিন সাংবাদিকদের সামনে এসে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, ‘এসআইআর আজ থেকে চালু হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত বিএলও প্রশিক্ষণ হবে। বিএলও অ্যাপের মাধ্যমে প্রত্যেক পোলিং বুথে এনুমেরেশেন ফর্ম হবে যার একটা কিউআর কোড হবে। প্রত্যেক ভোটারের একটি কিউআর কোড হবে। ওটা নিয়ে ফর্ম প্রিন্টিং হবে। এর পরে বাড়ি বাড়ি গিয়ে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত গণনা হবে।’ তিনি আরও জানান, সোমবার মধ্যরাতে ভোটার তালিকা ফ্রিজ হওয়া পর্যন্ত তালিকায় ভোটার রয়েছেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন।

Post Views: 146

Continue Reading

Previous: ‘আগে ভোটাররা সরকার নির্বাচিত করত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে’, বিজেপিকে তোপ অভিষেকের
Next: তান্ডব শুরু মান্থার; ঘন্টায় ১০০ কিমি বেগে আছড়ে পড়ল অন্ধ্র উপকূলে, মৃত ৩

সম্পর্কিত গল্প

ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.