Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মুস্তাফিজুরের খেলা হবে না শাহরুখের কলকাতা দলে, পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি বিসিসিআই-র

মুস্তাফিজুরের খেলা হবে না শাহরুখের কলকাতা দলে, পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি বিসিসিআই-র

Online Desk জানুয়ারি 3, 2026
Rahaman.jpg

স্পোর্টস রিপোর্টার : কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের থাকা নিয়ে এই মুহূর্তে উত্তাল ভারতীয় রাজনীতি। দক্ষিণপন্থীদের দাবি একপ্রকার মেনে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মুস্তাফিজুর রহমানকে স্কোয়াডে না রাখার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিল বিসিসিআই। পরিবর্তে কলকাতাকে অন্য কোনও ক্রিকেটারকে সই করানোর সুযোগ দেওয়া হবে।

সংবাদ সংস্থা এএনআই-কে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির কারণে আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআর-কে একটি নির্দেশ দিয়েছে বিসিসিআই। তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তে তারা যদি অন্য খেলোয়াড়কে নিতে চায়, বিসিসিআই সেই অনুমতি দেবে।“ভারত-বাংলাদেশ বর্তমান সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দু’দেশের সম্পর্কের অবনমন শুরু হয়েছে। এরপর সম্প্রতি বাংলাদেশে হিন্দু যুবক দিপু দাসকে পিটিয়ে হত্যা করার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সরব হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারের থাকা নিয়ে প্রতিবাদ শুরু হয়। বিজেপি, শিবসেনার মতো দলগুলির পাশাপাশি বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনগুলিও কেকেআর কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়ায়।

নিশানা করা হয় কেকেআর কর্ণধার শাহরুখ খানকেও। তাঁকে ‘বিশ্বাসঘাতক’ তকমা দেন বিজেপি নেতা সঙ্গীত সোম। হিন্দু মহাসভার এক নেত্রী তাঁর জিভ কেটে নেওয়ার নিদান দিয়েছেন। এক লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। কেকেআর এবং শাহরুখের বিরুদ্ধে সরব হয়েছেন কয়েক জন ধর্মীয় গুরুও। কেকেআর-কে বয়কটের ডাক ওঠে বিভিন্ন মহল থেকে। সব মিলিয়ে চাপ বাড়ছিল ক্রমশ বিসিসিআই-এর উপরে।

Post Views: 255

Continue Reading

Previous: সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য দৈনিক সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করল রাজস্থান সরকার
Next: গুয়াহাটির জু রোডে দুর্ঘটনার কবলে আশিস-রুপালি, কেমন আছে তারকা দম্পতি?

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.