Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গুয়াহাটির জু রোডে দুর্ঘটনার কবলে আশিস-রুপালি, কেমন আছে তারকা দম্পতি?

গুয়াহাটির জু রোডে দুর্ঘটনার কবলে আশিস-রুপালি, কেমন আছে তারকা দম্পতি?

Online Desk জানুয়ারি 3, 2026
rygf.png

ওঙ্কার ডেস্ক: পথ দুর্ঘটনায় আহত তারকাদম্পতি। গভীর রাতের গুয়াহাটি, নির্জন জু রোডে হঠাৎই এক পথ দুর্ঘটনার সম্মুখীন হন যুগলে! শুক্রবার দুর্ঘটনার কবলে পড়েন বর্ষীয়ান বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী ও তাঁর স্ত্রী, অসমের উদ্যোক্তা রুপালি বড়ুয়া। ঘটনায় গুরুতর আহত হন দু’জনই, পাশাপাশি সংকটজনক অবস্থায় আহত হন একটি মোটরসাইকেলের আরোহীও।
স্থানীয় সূত্রে খবর, জু রোডের ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ হোটেলের সামনে রাত প্রায় বারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। একাংশের দাবি, দ্রুতগতিতে আসা একটি অ্যাভেঞ্জার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আশিস ও রুপালিকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে আশিস বিদ্যার্থী ও রুপালি বড়ুয়া গুরুতরভাবে আহত হন। অন্যদিকে, এই সংঘর্ষে বাইক আরোহীও মারাত্মক জখম হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত মোটরসাইকেল আরোহীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে আশিস বিদ্যার্থী ও রুপালি বড়ুয়াকে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। তবে ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অনুরাগী ও শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করেন আশিস বিদ্যার্থী। তিনি জানান, “রুপালি আর আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন একটি বাইক আমাদের ধাক্কা মারে। আমরা সুস্থ আছি। পাশাপাশি অভিনেতা আরও জানান, আহত বাইক আরোহী ইতিমধ্যেই জ্ঞান ফিরে পেয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দীর্ঘ কয়েক দশক ধরে হিন্দি, তেলুগু, তামিল সহ একাধিক আঞ্চলিক চলচ্চিত্রে সমান জনপ্রিয় মুখ। চলচ্চিত্রের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আশিস বিদ্যার্থী ফুড ও ট্র্যাভেল ভ্লগার হিসেবে ধরা দিয়েছেন।

Post Views: 248

Continue Reading

Previous: মুস্তাফিজুরের খেলা হবে না শাহরুখের কলকাতা দলে, পরিবর্ত খেলোয়াড় নেওয়ার অনুমতি বিসিসিআই-র
Next: প্রথমবার জুটিতে পর্দায় আসছেন রানি-অক্ষয়!! কোন ছবিতে দেখা যাবে তারকাযুগলকে?

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.