Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • প্রথমবার জুটিতে পর্দায় আসছেন রানি-অক্ষয়!! কোন ছবিতে দেখা যাবে তারকাযুগলকে?

প্রথমবার জুটিতে পর্দায় আসছেন রানি-অক্ষয়!! কোন ছবিতে দেখা যাবে তারকাযুগলকে?

Online Desk জানুয়ারি 3, 2026
fsd.png

ওঙ্কার ডেস্ক: বলিউডে প্রথমবার জুটি বাঁধছেন রানি মুখোপাধ্যায় ও অক্ষয় কুমার। নতুন বছরের শুরুতেই এই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। রানি বা অক্ষয়ের ছবি থেকে দর্শকের এক আলাদা প্রত্যাশা সবসময় থাকে। এবারও তা নিয়ে একইরকম প্রত্যাশা তৈরি হয়েছে সকলের। তাতে এতটুকু ভাঁটা পড়েনি। শোনা যাচ্ছে, অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’ এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসছে নতুন বছরেই। আর সেখানেই নাকি জুটিতে দেখা যাবে অক্ষয়-রানিকে।
বহু দিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা জল্পনা চলছিলই। এমনিতেই জনপ্রিয় ছবির পরের অংশ নিয়ে একইরকম প্রত্যাশা থাকে দর্শকের। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তার সঙ্গে যদি এবার এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দা ভাগ করবেন রানি ও অক্ষয়। ‘ওএমজি’ এবং ‘ওএমজি ২’-এর জনপ্রিয়তার পর নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা খবর সামনে আসতেই দর্শক নতুন ছবি নিয়ে হঠাৎই উন্মাদনায় ভেসেছেন। শোনা যাচ্ছে, এই ছবি নিয়ে অক্ষয়ের নিজেরও বহু পরিকল্পনা রয়েছে। প্রথম দুই ছবির তুমুল জনপ্রিয়তার পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতেও কোনও কমতি রাখতে চান না তাঁরা।
বলিউড সূত্রে যানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকেই নাকি শুরু হবে ‘ওএমজি ৩’ ছবির শুটিং। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে এই ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষায় দর্শক।

Continue Reading

Previous: গুয়াহাটির জু রোডে দুর্ঘটনার কবলে আশিস-রুপালি, কেমন আছে তারকা দম্পতি?
Next: নতুন বছরে প্রেমিকের সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন জেসমিন রায়, বিয়ের পিঁড়িতে কবে বসবেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.