Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন বছরে প্রেমিকের সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন জেসমিন রায়, বিয়ের পিঁড়িতে কবে বসবেন অভিনেত্রী?

নতুন বছরে প্রেমিকের সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন জেসমিন রায়, বিয়ের পিঁড়িতে কবে বসবেন অভিনেত্রী?

Online Desk জানুয়ারি 3, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের প্রেম-পরিণয় নিয়ে অনুরাগীদের বিশেষ কৌতূহল থাকে বরাবরই। তা সে বড়পর্দার তারকাই হোক বা ছোটপর্দা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী জেসমিন রায়ও। ছোটপর্দার অতি পরিচিত মুখ জেসমিন। এর আগে তাঁর প্রেমজীবন নিয়েও কম আলোচনা হয়নি। বারবার বিভিন্ন অভিনেতার সঙ্গে জেসমিনের প্রেম নিয়ে নানা আলোচনা হয়েছে সংবাদের পাতায়। তবে সেসবে একেবারেই পাত্তা দেননি অভিনেত্রী। ভালোবাসায় ভেসে গিয়েছেন। তাঁর জীবনে প্রেম এসেছে চলেও গিয়েছে আবার নানা আলোচনাও হয়েছে। সেই প্রেম আবারও কড়া নেড়েছিল জেসমিনের দরজায়। সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন অভিনেত্রী। এবার নতুন বছরের শুরুতেই প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন জেসমিন।
বছর প্রথম দিনেই প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে চর্চিত সম্পর্কে সিলমোহর দিলেন জেসমিন। প্রেমিকের সঙ্গে তোলা নানা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। সেখানেই পার্টি লুকে দেখা গেল জেসমিনকে। ব্ল্যাক আউটফিট, পারফেক্ট মেকআপ, হেয়ারস্টালিলে নিউ ইয়ার পার্টিতে মনের মানুষের সঙ্গে মেতে উঠেছিলেন অভিনেত্রী।
যদিও এই প্রেমের শুরু ২০২৫ সালেই। এর আগে প্রেমিকের সঙ্গে এআই সাহায্যে নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে ছবি ভাগ করে নিয়েছিলেন জেসমিন। তবে বছর পয়লাতে দু’জনের আদুরে ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়ে সম্পর্কে সিলমোহর দিলেন জেসমিন। ছবি প্রকাশ্যে আনলেও প্রেমিকের নাম এখনও প্রকাশ করেননি অভিনেত্রী। কানাঘুষো, প্রেমিকের সঙ্গে পুরনো বছরেই বন্ধুত্ব হয় জেসমিনের। এরপর সম্পর্ক। শোনা যাচ্ছে যে, বিয়ের পরিকল্পনাও নাকি করছেন তাঁরা। এখন শুধু সময়ের অপেক্ষা কবে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী।

Post Views: 173

Continue Reading

Previous: প্রথমবার জুটিতে পর্দায় আসছেন রানি-অক্ষয়!! কোন ছবিতে দেখা যাবে তারকাযুগলকে?
Next: আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপিকে রাজনৈতিক মানচিত্র থেকে মুছে দেওয়ার ডাক অভিষেকের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.