Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বাংলাদেশ নির্বাচন : আ.লীগের সঙ্গে আসন বণ্টনের প্রয়োজন মনে করছে না জাতীয় পার্টি

বাংলাদেশ নির্বাচন : আ.লীগের সঙ্গে আসন বণ্টনের প্রয়োজন মনে করছে না জাতীয় পার্টি

Online Desk ডিসেম্বর 7, 2023
bd-jatiy-parti.png

আল সাদিঃ ঢাকা,বাংলাদেশ: ২০২৪ সালে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ও ১৪ দলের নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি। আজ দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা বলেন।

জাতীয় পার্টি ও ১৪ দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আজকে নির্বাচনমুখী যেসব রাজনৈতিক দল আছে; যাদের সঙ্গে আগে আমাদের জোট ছিল-মহাজোট ছিল, তাদের সঙ্গে আমরা আমাদের সহযোগিতা, আমাদের সম্পর্ক আরও জোরদার করার তাগিদ অনুভব করছি। যে কারণে ১৪ দলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা জাতীয় পার্টির সঙ্গেও আলোচনা করেছি। এই আলোচনার মূল বিষয়টা ছিল যে, নির্বাচনটাকে অবাধ, শন্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য যারা নির্বাচনমুখী, তাদের নিয়ে আমরা সমন্বিতভাবে-ঐক্যবদ্ধভাবে গুপ্ত হামলা, নাশকতা, নির্বাচনবিরোধী অপকর্মকে আমরা প্রতিহত করব ভোটারদের নিয়ে। এটাই আসলে আমাদের আলাপ-আলোচনার মূল বিষয়; যেটা রাজনৈতিক। 

আসন বণ্টনের কোনো ফয়সালা হয়েছে কিনা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, সিট ভাগাভাগি আমাদের আলোচনায় ছিল না। আমরা রাজনৈতিক আলোচনা করেছি। নির্বাচনটা যাতে ভালোভাবে হয়।

নির্বাচনকে গ্রহণযোগ্য করতে চুপিসারে আওয়ামী লীগ কি অন্য দলগুলোর সঙ্গে সমঝোতায় যাচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আলোচনার সুবিধার্থে; এখন আমরা একটা বৈঠক করছি, এ রকম বৈঠকে দলীয় নেতাকর্মীদেরও আগ্রহ থাকতে পারে। অনেকে ভিড় জমাতে পারে। এটাকে আমরা এড়াতে চেয়েছি।’

অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন প্রয়োজন মনে করছে না জাতীয় পার্টি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে গতকাল (বুধবার) রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে  আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও নেই।

Post Views: 101

Continue Reading

Previous: মেডিকেল কলেজের পড়ুয়া মেয়েদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা! ধৃত ১
Next: অধ্যক্ষের দেওয়া পেয়ারা,বিরোধীদের বয়কট,শাসক বললো মিষ্টি

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.