Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • BehalaAccdent: সৌরনীলের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করলেন বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষক

BehalaAccdent: সৌরনীলের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করলেন বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষক

Online Desk আগস্ট 4, 2023
72.png

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকারের। স্থানীয়দের দাবি, অটো থেকে নেমে সিগন্যাল দেখেই বাবার হাত ধরে রাস্তা পেরোচ্ছিলেন বছর সাতেকের সৌরনীল। হঠাৎ, বেপোরোয়া গতিতে আসা লরি, সৌরনীলের মাথা ও তার বাবার পায়ের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সৌরনীলের। এবার দুর্ঘটনার জন্য পুলিশই দায়ী করলেন বড়িশা হাইস্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক।

স্কুলের সামনে দুর্ঘটনা ঘটেছে, খবর পেয়ে ছুটে আসেন স্কুলের প্রধান শিক্ষক। বললেন, ‘আমাদের বাচ্চাটাকে স্পট ডেড করে দিয়েছে…আমরা গিয়ে দেখি বাচ্চাটা মরে পড়ে আছে। বাবাকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়নি, আমরাই নিয়ে গিয়েছি। বিদ্যাসাগর হাসপাতাল থেকে পিজিতে ট্রান্সফার করা হয়েছে। মা বিদ্যাসাগরে পড়েছিলেন…আমরা তুলে নিয়ে এসে টিচার্স রুমে বসিয়েছি।’ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘পুলিশ কাঁদানে গ্যাস চালাচ্ছে। স্কুলে বাচ্চারা ভয়ে সিঁটিয়ে রয়েছে। পুলিশকে বহুবার বলা হয়েছে, এই স্কুলে হাজার জন বাচ্চা পড়াশোনা করে। পুলিশকে ভোর বেলা নিরাপত্তা দেওয়ার কথা বলা হয় বারবার। তবুও লাভ হয়নি’।
মাস্টারমশাইয়ের অভিযোগ, পাশাপাশির বেসরকারি স্কুলগুলির সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও এই স্কুলের সামনে পুলিশ থাকে না। তিনি অভিযোগের সুরে বলেন, “ এই স্কুলে গরিব ঘর থেকে শিশুরা আসে, কেউ চার-চাকা করে আসে না। তাঁর স্কুলের সামনে নেই কোনও নিরাপত্তা। এই দুর্ঘটনার জন্য পুলিশই দায়ী”।

Post Views: 95

Continue Reading

Previous: রাহুলের সুপ্রিম স্বস্তি, ২০২৪ লোকসভা নির্বাচনে লড়তে পারবেন তিনি
Next: মোদি পদবি অবমাননা মামলায় রাহুলের সুপ্রিম স্বস্তি, টুইট করলেন মমতা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.