Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিক ‘খুন’, প্রতিবাদে রেল-সড়ক অবরোধ

ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিক ‘খুন’, প্রতিবাদে রেল-সড়ক অবরোধ

Online Desk জানুয়ারি 16, 2026
bel.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশি সন্দেহে একাধিকবার বাঙালি শ্রমিকদের অত্যাচারিত হতে হয়েছে। এবার ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিককে খুনের অভিযোগ। সূত্রের খবর, ঘর থেকে উদ্ধার হয়েছে শ্রমিকের গলায় ফাঁস দেওয়া দেহ। এই খবর বেলডাঙায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। রেললাইন ও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা।

সূত্রের খবর, মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ। তাঁর বয়স ৩৬ বছর। মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা। বছর পাঁচেক আগে ঝাড়খণ্ড যান তিনি। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। আলাউদ্দিনের জামাইবাবু ওসমান শেখ জানান, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাঁকে। ফোনে একথা জানিয়েছিলেন শ্যালক। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও তেমন কোনও লাভ হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ মোবাইল।

শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি, যে ছবি তাঁরা পেয়েছে সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে রয়েছেন আলাউদ্দিন। তাতেই পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে যুবককে। মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন পরিবার-প্রতিবেশীরা। রেল লাইন অবরোধ করেন একদল। ১২ নম্বর জাতীয় সড়ক আটকে চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যা ফ নেমেছে পরিস্থিতি সামাল দিতে।

Post Views: 158

Continue Reading

Previous: তৃণমূলের দাবিতে সিলমোহর, অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা বাড়াল কমিশন
Next: অবশেষে মাঠে নামছে বাংলাদেশী ক্রিকেটাররা; নাজুমুলের ইস্তফার দাবীতে অনড় জাতীয় দল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.