Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের দাবিতে সিলমোহর, অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা বাড়াল কমিশন

তৃণমূলের দাবিতে সিলমোহর, অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা বাড়াল কমিশন

Online Desk জানুয়ারি 16, 2026
sir.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার শাসক দলের দাবিতে সিলমোহর দিল কমিশন। এসআইআর-এর অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা বাড়াল কমিশন। তবে শুধু বাংলায় নয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং রাজস্থানেও সময়সীমা বাড়ানো হয়েছে। অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা ১৯ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার কমিশন এই সিদ্ধান্ত জানিয়েছে। কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনীতে অভিযোগ জমার সময়সীমা ১৯ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। ভোটার তালিকায় সবথেকে বেশি সংখ্যায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।পাশাপাশি পাঁচ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান নির্বাচনী আধিকারিকদের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে, গত বছর এসআইআর-এর সময়সীমা বাড়ানো হলেও তা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয় সেই সময়।
বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে উত্তপ্ত বাংলা। বাংলার শাসকসদল বার বার কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে এসআইআর-এর সময়সীমা নিয়ে। তৃণমূলের দাবি, তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। এই কারণেই প্রক্রিয়ায় সমস্যা থাকছে এবং মানুষের হয়রানি হচ্ছে।

Post Views: 206

Continue Reading

Previous: নিজের অর্জিত না হলেও অবশেষে নোবেল প্রাপ্তি ট্রাম্পের
Next: ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিক ‘খুন’, প্রতিবাদে রেল-সড়ক অবরোধ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.