Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জাতীয় স্কুল গেমসে ভলিবলে ভারতসেরা বাংলা, জগাছা শক্তি সংঘের তিন কৃতীর নজিরবিহীন সাফল্য

জাতীয় স্কুল গেমসে ভলিবলে ভারতসেরা বাংলা, জগাছা শক্তি সংঘের তিন কৃতীর নজিরবিহীন সাফল্য

Online Desk জানুয়ারি 15, 2026
IMG-20260115-WA0036.jpg

ওঙ্কার ডেস্ক: অন্ধ্র প্রদেশের কাপাদা শহরে অনুষ্ঠিত ৬৯তম জাতীয় স্কুল গেমসে অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে ভলিবলে ভারতসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা। এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হাওড়ার জগাছা শক্তি সংঘের ভলিবল বিভাগের কৃতী খেলোয়াড়রা। ক্লাবের ২০২৬ ব্যাচের তিন প্রতিভাবান খেলোয়াড় মোম কারার, আরিঞ্জিতা মাইতি ও সৌম্যদীপ বোস জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব করে রাজ্যের ক্রীড়াঙ্গনকে গর্বিত করেছেন।
এই সাফল্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হাওড়ার দুই কন্যাসন্তানের অবদান। ইচ্ছাপুর উত্তর পশ্চিমপাড়ার বাসিন্দা মোম কারার হাওড়া যোগেশ চন্দ্র গার্লস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। অন্যদিকে দক্ষিণ চকপাড়া, লিলুয়ার বাসিন্দা আরিঞ্জিতা মাইতি ব্যাটরা বিধুভূষণ পাল চৌধুরী গার্লস স্কুলের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। দু’জনেই অনূর্ধ্ব-১৪ জাতীয় স্কুল গেমসে ভলিবলে বাংলার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে দলকে শীর্ষস্থানে পৌঁছে দেন।
এছাড়াও জগাছা শক্তি সংঘের আর এক কৃতী খেলোয়াড় সৌম্যদীপ বোস উত্তরপ্রদেশের বারেলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বালক স্কুল বিভাগে ভলিবলে বাংলা দলের প্রতিনিধিত্ব করেছেন। হাওড়া ময়দানের মারিয়াস ডে স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৌম্যদীপ ধারসা হরিসভাতলা, রামরাজাতলার বাসিন্দা। অল্প বয়সেই জাতীয় মঞ্চে নিজের দক্ষতার ছাপ রেখে ভবিষ্যতের বড় সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে সে।
এই তিনজন খেলোয়াড়ই দীর্ঘদিন ধরে জগাছা শক্তি সংঘ ক্লাবে শ্রী সুবীর দে ও শ্রী সঞ্জীব মাইতি স্যারের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করে আসছে। তাঁদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও ধারাবাহিক প্রশিক্ষণই আজ এই সাফল্যের ভিত গড়ে দিয়েছে। পাশাপাশি বাংলা দলের কোচ প্রদীপ ভট্টাচার্য, মীনাক্ষী ঘোষ, কিশোর মালাকার ও শুভ্র চ্যাটার্জি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে খেলোয়াড়রা। তাঁদের অভিভাবকত্ব, দিকনির্দেশ ও অনুপ্রেরণায় দল স্পর্শ করতে পেরেছে ভারতসেরার সম্মান।
জগাছা শক্তি সংঘের ভলিবল বিভাগের এই সাফল্য শুধু একটি ক্লাব বা জেলার নয়, গোটা বাংলার ক্রীড়াজগতের জন্য গর্বের মুহূর্ত। আগামী দিনে এই তরুণ প্রতিভারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও রাজ্যের নাম উজ্জ্বল করবে, এমনই আশা ক্রীড়াপ্রেমীদের।

Post Views: 990

Continue Reading

Previous: বিএলও-র পর এবার মাইক্রো অবজার্ভারদের বিদ্রোহ, ফরাক্কায় ইস্তফা দিলেন ৯ জন
Next: নামের বানান ভুলের জন্য SIR শুনানিতে ডাক, আতঙ্কে মৃত্যু

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.