Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নামের বানান ভুলের জন্য SIR শুনানিতে ডাক, আতঙ্কে মৃত্যু

নামের বানান ভুলের জন্য SIR শুনানিতে ডাক, আতঙ্কে মৃত্যু

Online Desk জানুয়ারি 15, 2026
SIR-Death.jpg

নিজস্ব প্রতিনিধি, সামশেরগঞ্জ : সামসেরগঞ্জে SIR আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির। নামের বানান ভুলের জিন্য শুন্য শুনানিতে ডাকা হয়েছিল। সেই আতঙ্ক ভুগছিলেন। SIR আতঙ্কে হার্ট এ্যাটাক করে মৃত্যু হয় ওই বৃদ্ধের। বাড়ির লোকজন যখন হেয়ারিং করতে বিডিও অফিসে যান। তখন বাড়িতে SIR আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম পুটু শেখ(৬০)। তার বাড়ি সামশেরগঞ্জ থানার রামেশ্বরপুর নামো চাচন্ড গ্রামে।

হিয়ারিং তালিকায় পুঁটু শেখের জায়গায় পুট শেখ এসেছিল। শুধু তাই নয় বাড়ির সকল সদস্যেরই নাম হিয়ারিং তালিকায় রয়েছে। স্থানীয় চাচন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য হামেদা খাতুনের স্বামী ওয়াসেফ আলীর অভিযোগ, “হিয়ারিং শুরু হওয়ার পর থেকেই কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছিলেন পুটু শেখ নামে ওই ব্যক্তি। এরই মাঝে বাড়ির বউমা থেকে শুরু করে ছেলেদের নাম হিয়ারিং আসতেই আতঙ্ক আরও বাড়তে থাকে। বৃহস্পতিবার বাড়ির অন্যান্য সদস্যরা সামসেরগঞ্জ বিডিও অফিসে এসে শুনানিতে হাজির হন। তখনই হঠাৎ বাড়ি থেকে খবর আসে মৃত্যু হয়েছে পুটু শেখের।” শুনানিতে এসে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি অফিসারদের বলে কোনরকমে শুনানি সেরে বাড়ি ছুটতে হয় তাঁদের। SIR-এর আতঙ্কেই বাড়ির কর্তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

এদিকে এস আই আর আতঙ্কে ওই ব্যক্তির মৃত্যুর খবর যখন এসে পৌঁছালো, ঠিক তখনই ফারাক্কার ঘটনা থেকে সাবধান হয়ে সামশেরগঞ্জ বিডিও অফিসে কড়া নজরদারি শুরু করে সামশেরগঞ্জ পুলিশ প্রশাসন। শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে চলে পুলিশের টহলদারি। এদিন শামসেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হেয়ারিং করতে আসা মানুষজনের লম্বা ভিড় লক্ষ্য করা যায়। ছোট ছোট শিশু সন্তান নিয়ে মহিলারা লাইন দিয়েছেন শুনানির জন্য। ঘন্টার পর ঘন্টা তাঁরা দাঁড়িয়ে থাকেন লাইনে। ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বলে তাঁরা অভিযোগ তুলছেন। ফলে ক্ষোভ বাড়তে থাকে। এই নিয়ে এস আই আর আতঙ্কে মুর্শিদাবাদে দশ জনের মৃত্যু হল।

Post Views: 221

Continue Reading

Previous: জাতীয় স্কুল গেমসে ভলিবলে ভারতসেরা বাংলা, জগাছা শক্তি সংঘের তিন কৃতীর নজিরবিহীন সাফল্য
Next: মার্কিন ‘যুদ্ধ’ দফতরের নাম বদলাতে উদ্যোগী ট্রাম্প, খরচ ১২৫ মিলিয়ন ডলার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.