Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • সশক্তিকরণ

সশক্তিকরণ

Online Desk জুন 4, 2025
BJP.jpg

বিপ্লব দাশ : সরষের মধ্যে যে অঢেল ভূত এটা মানল রাজ্য বিজেপি। আসলে এতদিন খাতায় কলমে বিজেপিকে যে ভাবে ফলাও করা হত, তা ধরা পড়ে গেল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। অবশ্য এই গোঁজামিল্টি দেখিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর মধ্যেও যথেষ্ট হিসেব আছে। যা রাজ্য বিজেপির অভ্যন্তরীণ খন্ডচিত্রকে খুঁচিয়ে তোলে। তবে গত নির্বাচনের অভিজ্ঞতাকে মাথায় রেখে খোলনলচে বাজিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। সশক্তিকরণ নামে খুব শিগগির এই কাজে হাত দিচ্ছেন তাঁরা। ফলে খাতায় কলমে বিজেপির চেহারার সঙ্গে বাস্তবে যে বিস্তর গরমিল পাওয়া গেছে ২৬শের ভোটের আগে তা চালুনিতে ফেলতে চাইছেন সুনীল-মঙ্গল।

পরিকল্পনা অনুযায়ী, ৪ জুন থেকেই জোরকদমে কাজ শুরু হচ্ছে। জেলা স্তরের নেতাদের নিয়ে মন্ডল স্তরের কাজ পর্যবেক্ষণ করবেন ভারপ্রাপ্ত বিজেপি কর্মীরা। কমিটির সাংগাঠিক চেহারার সঙ্গে বাস্তবে কতটা মিল সে নিয়েও খতিয়ে দেখা হবে এই অভিযানে। ৭ জুন থেকে সপ্তাহ খানেক ধরে সমীক্ষা হবে শক্তিস্তরে। বিজেপির কর্মী সংখ্যার উপর জোর দিচ্ছে এই সমীক্ষা। তার উপর ভিত্তি করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। মোট তিনটি স্তরে এই গোঁজামিল সামলানোর কথা ভাবছেন তাঁরা। এর প্রথম ধাপে জেলা, মণ্ডল ও শক্তিকেন্দ্রের আসল রূপ জেনে তা সরাসরি দিল্লিতে পাঠানোর কথা বলা আছে। সেই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দ্বিতীয় ধাপে। এই ধাপে দলকে আরও মজবুত করা হবে বলে দাবি করেছেন সুনীল-মঙ্গল।। সর্বশেষ ধাপে দূর্বল এলাকাগুলিতে শক্তি বাড়ানোর অনান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাংগঠনিক দিক থেকে অত্যন্ত জরুরি একটি কাজ। নিঃসন্দেহে। কিন্তু সব সন্দেহ নিরসণের উর্দ্ধে তো একটাই, কে সামলাবেন এই পরিশোধিত দুর্গ, যেখান থেকে শাসক শক্তির বিরুদ্ধে কামান দাগবে বলে ভাবছে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্ত রাজ্যে সেনাপতি কে ?

Post Views: 266

Continue Reading

Previous: অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে কড়া সতর্কতা পুলিশের
Next: বাবুল সুপ্রিয়র দত্তক গ্রামের দুরাবস্থা, তৃণমূলে গিয়ে দত্তক গ্রামকে ভুলে গেছেন বাবুল সুপ্রিয়

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.