Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে কড়া সতর্কতা পুলিশের

অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে কড়া সতর্কতা পুলিশের

Online Desk জুন 4, 2025
NADIA-ANUPROBESH.png

নিজস্ব সংবাদদাতা , নদীয়া : বিগত কয়েক মাসের মধ্যে প্রায় ৫০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে নদীয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা। এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরো কড়া সতর্কতা জারি করল জেলা পুলিশ। বুধবার অনুপ্রবেশকারী গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। সম্প্রতি ভারত বাংলাদেশের বিচ্ছিন্ন সম্পর্কের পর লাগাতার অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলেছে নদীয়াতে। ভারতীয় দালাল চক্রের চক্করে পড়ে বাংলাদেশী নাগরিকরা অনায়াসে অবৈধভাবে ঢুকে পড়ছে ভারতের ভূখন্ডে।
অনুপ্রবেশকারীরা ভারতীয় নথিপত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্রে এমনটাই জানিয়েছে পুলিশ। পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তখনই ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা গ্রেফতার হচ্ছে পুলিশের জালে।
আগামী দিনে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরো কি কি কড়া পদক্ষেপ নিতে চলেছে সেই নিয়ে বিব্রিতি দেন অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি জানান, বেশিরভাগ বাংলাদেশী নাগরিকরা ভারতের প্রবেশ করছে শুধু কাজের সন্ধানে, আর সেই সুযোগ ব্যবহার করছে ভারতীয় দালালরা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএসএফ ও পুলিশের তরফে করা হয়েছিল আলোচনা, কিভাবে বাংলাদেশী অনুপ্রবেশকারী দমন করা যায়। একদিকে যেমন গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশীদের, অন্যদিকে ভারতীয় দালালদের বিরুদ্ধে একই একশন চলছে পুলিশের তরফে।
বিএসএফ যেমন করা নজরদারি বাড়িয়েছে সীমান্তে, জেলা পুলিশের তরফ থেকেও সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে চলছে করা নজরদারি। আগামী দিনে বিএসএফ ও পুলিশ একত্রিত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দমন করতে চালিয়ে যাবে লাগাতার অভিযান।

Continue Reading

Previous: সম্পর্কের নানা টানাপড়েনে ভরা ট্রেলার, প্রকাশিত হল অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনও’,
Next: সশক্তিকরণ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.