Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সম্পর্কের নানা টানাপড়েনে ভরা ট্রেলার, প্রকাশিত হল অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনও’,

সম্পর্কের নানা টানাপড়েনে ভরা ট্রেলার, প্রকাশিত হল অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনও’,

Online Desk জুন 4, 2025
xdf.png

ওঙ্কার ডেস্ক: সবসময় হাসি-আনন্দ মানেই কি ভালবাসা? নাকি এর পিছনেও লুকিয়ে থাকে ভাঙা স্বপ্ন, আক্ষেপ আর দ্বিতীয় সুযোগের আশা? অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনও’-র ট্রেলার এই সব প্রশ্নেরই উত্তর দিল।
বহুল প্রতীক্ষিত এই ছবির ট্রেলার বুধবার মুক্তি পেয়েছে এবং প্রথম ঝলকেই দর্শক হৃদয় ছুঁয়ে ফেলেছে তা বলাই বাহুল্য। সম্পর্কের টানাপোড়েন, জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত আর দ্বিতীয় সুযোগের গল্প এইসব মিলিয়ে এটি হতে চলেছে এই প্রজন্মের অন্যতম প্রেমচিত্র। শহর, সম্পর্ক আর সংলাপ, আট রকমের ভালবাসায় মোড়া ট্রেলারের জগৎ। ছবির ট্রেলারে উঠে এসেছে বিভিন্ন বয়স, পটভূমি আর মানসিকতার আটটি চরিত্র, যারা প্রত্যেকে নিজেদের জীবনের জটিল ভালোবাসার গল্পে জড়িয়ে আছে।
অদিত্য রায় কাপুর ও সারা আলি খান, একে অপরের প্রেমে পড়ছেন, শেখার চেষ্টা করছেন ‘কমিটমেন্ট’ কাকে বলে। সদ্যবিবাহিত এক দম্পতি, যারা একসঙ্গে বাবা-মা হতে চলেছেন, কিন্তু রসায়নে তৈরি হচ্ছে টানাপোড়েনে ফতিমা সানা শেখ ও আলি ফজল। কঙ্কনা সেন শর্মা ও পঙ্কজ ত্রিপাঠী, দীর্ঘদিনের বৈবাহিক জীবনে ফের ভালবাসা খুঁজে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। বয়স যে কেবল সংখ্যা, তা প্রমাণ করতে চলেছেন এক নতুন প্রেমের শুরুতে নীনা গুপ্তা ও অনুপম খের। এই সমস্ত সম্পর্কের গতিপথে মোড়ক হিসেবে রয়েছে আরিজিত সিংহের আবেগময় গান এবং প্রীতমের সুর, যা দর্শকের আবেগে সরাসরি মানুষ নিজের সঙ্গে যোগ করতে পারেন।
‘মেট্রো… ইন দিনও’-র ট্রেলারে ফিরল পুরোনো বলিউডের ছন্দ, ছড়াল নতুন আবেগের ঘ্রাণ। যে মুহূর্তে ট্রেলার প্রকাশ পেল, বলিউডপ্রেমীদের উত্তেজনা আরও বেড়েছে। কেউ লিখেছেন— “এটাই সেই বলিউড যা একসময় হৃদয়ে গেঁথে থাকত”, আবার কেউ জানিয়েছেন, “অদিত্য আর সারার কেমিস্ট্রি একেবারে ম্যাজিক্যাল”।
ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, অনুরাগ বসু ও টনি বসু। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন নিজেই অনুরাগ বসু— যাঁর হাত ধরেই ‘লাইফ ইন আ… মেট্রো’ ও বরফি!’-র মতো সব ছবি যুগান্তকারী হয়ে উঠেছে। এই ছবি মুক্তি পাবে ৪ জুলাই, আর তার আগে ট্রেলারে যা ইঙ্গিত মিলেছে, তাতে বলা যায়— ‘মেট্রো… ইন দিনও’ হতে চলেছে একটি নানা অনুভুতির মিশেল যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

Post Views: 89

Continue Reading

Previous: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ শংকর মালাকার
Next: অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে কড়া সতর্কতা পুলিশের

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.