Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ শংকর মালাকার

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ শংকর মালাকার

Online Desk জুন 4, 2025
dgdg.png

ওঙ্কার বাংলা : প্রাক্তন কংগ্রেস বিধায়ক শংকর মালাকার রাজ্যের শাসক দল তৃণমূলে যোগ দিলেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা কংগ্রেস শিবিরে বলে মনে করা হচ্ছে। যদিও তৃণমূলে যোগ দেওয়ার আগে প্রাক্তন বিধায়ক শংকর মালাকারকে দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সভাপতিসহ জাতীয় কংগ্রেসের যাবতীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
বুধবার তৃণমূল দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলের যোগ দেন প্রাক্তন বিধায়ক শংকর মালাকার। বর্ষিয়ান কংগ্রেস নেতা রাজ্যের সম্পাদক সুব্রত বকশি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন তিনি।
উল্লেখ্য কংগ্রেসের হাত ধরেই শংকর মালাকারের রাজনীতিতে প্রবেশ। তিনি ২০১১ থেকে ২০২১ টানা ১০ বছর কংগ্রেসের হয়ে জনপ্রতিনিধিত্ব করে গেছেন বিধানসভায় । উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি এলাকার বিধায়ক ছিলেন শংকর মালাকার। উত্তরবঙ্গে শংকর মালাকারের হাত ধরি কংগ্রেস সংগঠন এখনো পর্যন্ত যথেষ্ট শক্তিশালী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল দলের বিপুল সাফল্য এলেও উত্তরবঙ্গের সেভাবে সাফল্য লাভ করতে পারেনি ঘাসফুল শিবির। নিজের বিধানসভা কেন্দ্রে জিততে পারেননি শংকর মালাকার।
আগামী দিনে বিধানসভা নির্বাচনের আগে শংকর মালাকার দল বদল করতে পারেন বলে এমন কথা আগেই রটেছিলো। তবে বুধবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনের সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের হাত ধরে শাসক শিবিরে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক শংকর মালাকার। এর আগে উত্তরবঙ্গের তৃণমূল সংগঠনের দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস ও গৌতম দেব। কিন্তু মনে করা হচ্ছে এবার উত্তরবঙ্গে তৃণমূলের হয়ে কাজ করতে পারেন শংকর মালাকার।
তবে দলের তরফ থেকে জানানো হয়েছে শংকর মালাকার কোথায় দায়িত্ব পাবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 100

Continue Reading

Previous: উন্নত মানের আলুর বীজ তৈরিতে আত্মনির্ভর হতে চলেছে পশ্চিমবঙ্গ
Next: সম্পর্কের নানা টানাপড়েনে ভরা ট্রেলার, প্রকাশিত হল অনুরাগ বসুর ‘মেট্রো…ইন দিনও’,

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.