Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • উন্নত মানের আলুর বীজ তৈরিতে আত্মনির্ভর হতে চলেছে পশ্চিমবঙ্গ

উন্নত মানের আলুর বীজ তৈরিতে আত্মনির্ভর হতে চলেছে পশ্চিমবঙ্গ

Online Desk জুন 4, 2025
gfsdgf.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : ২০৩০ সালের মধ্যে উন্নত মানের আলুর বীজ তৈরিতে আত্মনির্ভর হতে চলেছে পশ্চিমবঙ্গ।কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন পাঞ্জাবের উপর আর নির্ভর নয়। বাংলা এবার নিজেরাই তৈরি করছে আধুনিক আলুর বীজ। যা দিয়ে আগামী দিনে ভালো ফলন হবে এবং স্বল্প খরচে কৃষকরা বেশি ফলন পাবে।
প্রত্যেক বছরই রাজ্যের কৃষকদের আলুর বীজ নিয়ে সমস্যায় পড়তে হয়, ভালো আলুর বীজ পাওয়ার জন্য। এছাড়াও আলুর বীজ নিয়ে কালোবাজারি সমস্যা দেখা দেয় বাজারে।
আবার অনেক ক্ষেত্রে আলুর বীজ পাওয়া গেলেও ভালো ফলন হয় না। এই সমস্ত সমস্যা দূর করতে রাজ্য সরকার রাজ্যের তিন জায়গায় আলুর বীজ তৈরি করছে।
ওই তিনটি জায়গার মধ্যে একটি জায়গা হল জলপাইগুড়ি মোহিত নগর হর্টিকালচার ডিপার্টমেন্ট। বুধবার রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জলপাইগুড়ির মোহিতনগর হর্টিকালচার ডিপার্টমেন্ট এসে পরিদর্শন করেন । এছাড়াও যারা এই কাজের সাথে যুক্ত তাদের সাথে বৈঠক করেন । এই বিষয়ে কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন আলুর বীজের জন্য ভিন রাজ্যের উপর আর নির্ভর করতে হবে না পশ্চিমবঙ্গকে।

Continue Reading

Previous: রাজ্য বিজেপিতে নানান অসঙ্গতি ! ভোল পাল্টাতে মাঠে নামল দলের কেন্দ্রীয় নেতৃত্ব
Next: তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ শংকর মালাকার

সম্পর্কিত গল্প

New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.