Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • কোন পথে বঙ্গ বিজেপি !

কোন পথে বঙ্গ বিজেপি !

Online Desk জুন 10, 2025
BJP.jpg

বিপ্লব দাশ : ১১ বছর পূর্ণ করল মোদী সরকার। এই উপলক্ষে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি তার সার্বিক কাজের খতিয়ান তুলে ধরেছে। প্রথমেই বলা হয়েছে এই সময়ের মধ্যে তাদের অর্থনৈতিক সংস্কার, পরিকাঠামো সম্প্রসারণ এবং ডিজিটাল পাবলিক পণ্যের ক্ষেত্রে অগ্রগতির কথা। ভারত, আজ ৪.২ ট্রিলিয়ন ডলার জিডিপিতে, জাপানকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ বৃহত্তম শক্তি। আগামী কয়েক বছরের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এরপর রয়েছে পরিকাঠামো সম্প্রসারণ। যা কিনা লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে বলে দাবী করা হচ্ছে।

উন্নতির বিস্তৃত খতিয়ান দেওয়া হয়েছে রেল, ভূ-তল এবং আকাশ- তিন ক্ষেত্রেই। নাড্ডা তুলে ধরেছেন, বিজেপির আমলে নগর বৃদ্ধির খতিয়ান। বলা হয়েছে, স্মার্ট সিটিস মিশনের মাধ্যমে নগর রূপান্তর চলছে দ্রুত গতিতে। তিনি জানিয়েছেন, অপ্রচলিত শক্তির ক্ষেত্রে দেশের উন্নতির কথা। রয়েছে ডিজিটাল পরিকাকাঠামো এবং প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে বিজেপির সাফল্য। বিজেপির দাবি, মোদী সরকারের ১১ বছরে কৌশলগত বিনিয়োগ, প্রশাসনিক সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। ভবিষ্যতে, নীতি নির্ধারণে তৎপরতা, স্থায়িত্বের উপর মনোযোগ এবং উন্নত উৎপাদন ও দক্ষতার মাধ্যমে বিশ্ব জুড়ে সরবরাহ নেট ওয়ার্কে একটি গুরুত্বপূর্ণ জায়গা নেবে ভারত। অর্থনৈতিক শক্তি, ডিজিটাল অগ্রগতির উপর ভিত্তি করে ভারতের উন্নয়ন যাত্রা বিশ্বের নজর কাড়বে।

কিন্তু কেন হঠাৎ কেন্দ্রের সাফল্যকে তুলে ধরার প্রয়োজন পড়লো বিজেপির ! আসল কথা, ২৬শের ভোট। তার আগে রয়েছে বিহারও। এর মধ্যে বাংলায় দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন মোদী-শাহ্। দাবি করছেন, ২৬শে তাঁরাই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবেন। বোঝাই যাচ্ছে, বিজেপির কাছে পশ্চিমবঙ্গ একটা প্রেস্টিজ ফাইট। অমিত শাহ্ যখন তামিলনাডুতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ দখলের চ্যালেঞ্জ জানাচ্ছেন, ঠিক একই সময় দিল্লিতে সাংবাদিক সম্মেলনে দলের সভাপতি জেপি নাড্ডা বিজেপির ১১ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরছেন। ফলে সেই খতিয়ান আর ভোট যেন একটা জায়গায় গিয়ে মিলে যাচ্ছে। তাহলে কি বিজেপি এবার মনে করছে, শুধুমাত্র ব্যক্তি আক্রমণ কিংবা কুৎসা করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা সম্ভব নয় ? বদলাচ্ছে কি বিজেপির রাজনৈতিক সংস্কৃতি ? বিজেপির এই সমীকরণটাই এবার দেখার বিষয় !

Post Views: 246

Continue Reading

Previous: মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রকে হাতকড়া
Next: ভারতের সন্ত্রাসবিরোধী প্রতিনিধিদলের ভূয়োসী প্রশংসা প্রধানমন্ত্রীর ! বললেন, “বিশ্বে বড় বার্তা দেওয়া গেছে…”

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.