Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রকে হাতকড়া

মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রকে হাতকড়া

Online Desk জুন 10, 2025
20250610_183658.jpg

ওঙ্কার ডেস্ক: এক ভারতীয় ছাত্রকে মেঝেতে ফেলে হাতকড়া পরানোর ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। ট্রাম্পের দেশে ভারতীয়কে লাঞ্ছনা করার এই দৃশ্য সমাজ মাধ্যমে ঝড় তুলেছে।

ভাইরাল হওয়া ভিডিও যাচাই করেনি ওঙ্কার বাংলা। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে এক ভারতীয় তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরানো হয়। নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেট ওই ছবি দেখার পর নড়েচড়ে বসেছে। সেখানকার ভারতীয় কনস্যুলেটের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে।

রবিবার কুনাল জৈন নামের এক ব্যক্তি ওই ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, পুলিশ এক তরুণকে মাটিতে ফেলে পিছমোড়া করে হাতকড়া পরাচ্ছে। পোস্টে কুনাল লেখেন, ‘তরুণটি স্বপ্ন ধাওয়া করে এসেছিলেন। কারও ক্ষতি করেননি। এক অনাবাসী হিসেবে নিজেকে অসহায় লাগছিল। আমার মন ভারাক্রান্ত হয়ে পড়েছিল। এ এক মানবিক ট্র্যাজেডি।’

ভারতীয় দূতাবাস ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে এক পোস্টে কুনাল লেখেন, ‘অসহায় এই ছেলেটির বাবা মা জানতেও পারবেন না, তাঁদের ছেলের কী অবস্থা হয়েছে। আমার সঙ্গে একই ফ্লাইটে তাঁর ওঠার কথা ছিল। কিন্তু তাঁকে বিমানে তোলা হয়নি। তাঁকে দেখে দিশাহারা মনে হচ্ছিল। নিউ জার্সি কর্তৃপক্ষ তাঁর সঙ্গে কী করেছে, সেই বিষয়ে খোঁজখবর করা উচিত।’

Post Views: 215

Continue Reading

Previous: অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু
Next: কোন পথে বঙ্গ বিজেপি !

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.