Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু

Online Desk জুন 10, 2025
20250610_180151.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুলে বন্দুকধারীর গুলিতে মৃত্যু হল ১০ জনের। অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছেন বেশ কয়েক জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বন্দুকধারীর গুলি চালনার পর
ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়েছে। তবে কারা, কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। যারা নিহত হয়েছেন তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। স্কুলটি খালি করে ফেলছে পুলিশ। স্কুলের শৌচাগারে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে বলে জানা গেছে। তবে ওই ব্যক্তি বন্দুকধারী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, ‘পরিস্থিতি এই মুহূর্তে খুবই অস্পষ্ট।’ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস মঙ্গলবার গুলিবর্ষণের ঘটনার পর ‘গভীরভাবে মর্মাহত’ বলে মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলের এক পোস্টে ক্যালাস লিখেছেন, ‘প্রত্যেক শিশুর স্কুলে নিরাপদে থাকা উচিত এবং ভয় ও হিংসা থেকে মুক্ত হয়ে শিক্ষা গ্রহণ করা উচিত।’ তাঁর আরও সংযোজন, ‘এই খারাপ সময়ে আমার ভাবনা ক্ষতিগ্রস্তদের, তাদের পরিবার এবং অস্ট্রিয়ান জনগণের সঙ্গে রয়েছে।’ প্রায় ৯.২ মিলিয়ন জনসংখ্যার আল্পাইন দেশটিতে জনসমক্ষে হামলা বিরল। গ্লোবাল পিস ইনডেক্স অনুসারে, এটি বিশ্বের দশটি নিরাপদ দেশের মধ্যে স্থান দখল করে নিয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে, উত্তর-পূর্ব স্লোভাকিয়ার একটি স্কুলে ১৮ বছর বয়সী এক যুবক স্কুলের এক ছাত্র এবং এক শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করেছিল।

Post Views: 270

Continue Reading

Previous: রাজস্থানে শিক্ষামন্ত্রীকে ঘুষ ! অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
Next: মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রকে হাতকড়া

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.