Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজস্থানে শিক্ষামন্ত্রীকে ঘুষ ! অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

রাজস্থানে শিক্ষামন্ত্রীকে ঘুষ ! অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

Online Desk জুন 10, 2025
Rajasthan-Teacher.jpg

ওঙ্কার ডেস্ক: জন সমক্ষে শিক্ষা মন্ত্রীকে ঘুষ দেবার অভিযোগ উঠেছে সরকারি শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের বাঁসওয়ার জেলার বুধা ব্লকে।

অভিযুক্তের নাম চন্দ্রকান্ত বৈষ্ণব। সোমবার এক সরকারি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাবর। সেখানেই তাঁকে মিষ্টির প্যাকেটের সঙ্গে খামে করে ৫ হাজার টাকা দিয়েছিলেন ওই শিক্ষক এমনটাই বলছেন মন্ত্রী।

সূত্রের খবর, চন্দ্রকান্ত বৈষ্ণব বাঁসওয়ার জেলার একটি সরকারি স্কুলের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক। রাজস্থান রাজ্য শিক্ষা পর্যবেক্ষক ও প্রশিক্ষণ পরিষদ বই লেখা ও সিলেবাস তৈরি কাজ করে্ন। সেই তালিকায় নিজের নাম নথিভুক্ত করতেই শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হন চন্দ্রকান্ত। ওইদিন একটি মিষ্টির প্যাকেট, ৫ হাজার টাকা এবং একটি চিঠিতে তাঁর এই বক্তব্য লিখে তা মদন দিলাবরের হতে দেন অভিযুক্ত শিক্ষক।

শিক্ষামন্ত্রী মদন দিলাবর পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমে নিয়ে আসেন। তিনি জানান, “প্রথমে আমি ওটাকে কোনো সাধারণ খাম ভেবে নিজের কাছেই রেখেছিলাম, কারণ অনেকেই নানা আবেদন করে প্রায় আমায় চিঠি দিয়ে থাকে। আমার ভুল ভাঙল যখন আমার ফটোগ্রাফার আমায় বললো ওই খামে টাকা আছে। খাম খুলতেই দেখি তার ভিতর ৫০০ টাকার নোট”। এই ঘটনার সঙ্গে সঙ্গেই ওই স্কুল শিক্ষককে আটকে রেখে পুলিশকে খবর দেন তিনি। ঘটনাটি সামনে আসতেই চন্দ্রকান্ত বৈষ্ণবকে বরখাস্ত করা হয়েছে।

মদন দিলাবর জানান তাঁর ৩৫ বছর রাজনৈতিক জীবনে প্রথমবার তাঁকে কেউ ঘুষ দেবার চেষ্টা করেছে। এতে বেশ অস্বস্তিতেই পড়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, সবাই ভাববে শিক্ষামন্ত্রী টাকা নিয়ে কাজ করে। “এটা আমার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা”, বলেছেন তিনি।

Post Views: 227

Continue Reading

Previous: ২৯ বছরেই ক্লাব ক্রিকেট খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পুরানের
Next: অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.