Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • শহরের বিশিষ্ট শিল্পপতিদের সংস্থা এঞ্জেল নেটওয়ার্কের সদস্য হলেন সৌরভ

শহরের বিশিষ্ট শিল্পপতিদের সংস্থা এঞ্জেল নেটওয়ার্কের সদস্য হলেন সৌরভ

Online Desk আগস্ট 30, 2024
IMG-20240830-WA0085.jpg

স্পোর্টস ডেস্ক : বেঙ্গল বিজনেস কাউন্সিলের সঙ্গে আগেই যুক্ত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বেঙ্গল বিজনেস এঞ্জেল নেটওয়ার্কের এক অনুষ্ঠানে হাজির ছিলেন বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ ও উজ্জীবন ব্যাংকের প্রতিষ্ঠাতা সমিত ঘোষ। এদিন অনুষ্ঠানে এক মৌ চুক্তি স্বাক্ষর হয়েছে। বেঙ্গল বিজনেস কাউন্সিলের এঞ্জেল নেটওয়ার্কের সদস্য হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি অনুষ্ঠানে না থাকলেও তিনি যে এই সংস্থার হয়ে ব্র্যান্ডিং করবেন, সেই বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। এমনকী তিনি যে বিশিষ্ট শিল্পপতিদের সংস্থায় নতুন সদস্য হলেন, তারও সম্মতি দিয়েছেন।
বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক আড্ডি বলেছেন, আমাদের সার্বিক অর্থনীতির উৎকর্ষতা ও বিকাশকে ত্বরান্বিত করবে এই অনুষ্ঠান। বেঙ্গল বিজনেস এঞ্জেল নেটওয়ার্কের মূল কাজ হল যে সব সংস্থা শিল্পদ্যোগী তাদের শুরুতে মূলধন দিয়ে সহায়তা করা।

শিল্পপতিদের এই মনোজ্ঞ অনুষ্ঠানে হাজির থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জর্জ টেলিগ্রাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দত্ত, টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান মেঘদূত রায় চৌধুরী, সেনকো গোল্ড ও ডায়মন্ডের শুভংকর সেন, কোয়াদ্রা মেডিকেল সার্ভিসেসের আধিকারিক অংশুমান ঘোষ। এছাড়াও ছিলেন লক্ষ্মী টির মালিক রুদ্র চট্টোপাধ্যায়, চাউম্যান হসপিটালিটি লিমিটেডের দেবাদিত্য চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাঙ্কিং সেক্টরের উৎকর্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। কীভাবে চারাগাছ থেকে নিজেদের ব্যাংককে মহীরুহ করেছেন, সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন দুই নামী শিল্পপতি।

Post Views: 70

Continue Reading

Previous: বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ তৃণমুলের
Next: আর জি করকাণ্ডের নির্যাতিতার বিচারের দাবিতে এবার পথে বৃহন্নলারা

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
surya.jpg

বিশ্বকাপ জিতে ভারত পেয়েছে কত টাকা, জানেন?

Online Desk মার্চ 9, 2026

You may have missed

drft.png

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

Online Desk মার্চ 10, 2026
sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.