Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
sharjeel-imam.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২০ সালে দিল্লিতে হিংসা ছড়ানোর অভিযোগে ধৃত ছাত্রনেতা শারজিল ইমামের ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিল আদালত। সোমবার রাজধানীর একটি স্থানীয় আদালতের বিচারক জেএনইউ-এর প্রাক্তন ছাত্রকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য এবং তাঁর অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য এই জামিন দিয়েছে আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে দাঙ্গা সংঘটিত হয়। যাতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং জখম হন ৭০০ জনেরও বেশি। দিল্লি পুলিশের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী বিক্ষোভ থেকে সুপরিকল্পিত ষড়যন্ত্রের ফলে এই দাঙ্গা হয়েছিল। কারকারডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী শারজিল ইমামকে ২০ মার্চ থেকে ৩০ মার্চ, ২০২৬ পর্যন্ত ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ড এবং একই পরিমাণের দুই জামিনদার দেওয়ার শর্তে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।

শারজিল ছয় সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি জানিয়েছিলেন। আদালতে তিনি বলেছিলেন, তাঁর ভাই মুজ্জাম্মিল ইমামের ২৫ মার্চ বিয়ে হওয়ার কথা। সে কারণে তাঁকে অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে এবং অংশগ্রহণ করতে হবে। সবদিক বিবেচনা করে অবশেষে আদালত তাঁর সাময়িক অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। শারজিলের আইনজীবী আদালতকে জানান, ওই ছাত্রনেতা পাঁচ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন।

Post Views: 122

Continue Reading

Previous: স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন
Next: জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.