Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ইরানের নব নিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে। তাঁর সাফ ঘোষণা, তেহরানের সর্বোচ্চ পদে থাকতে হলে ওয়াশিংটনের অনুমোদন লাগবে। তাঁর অনুমোদন ছাড়া কেউ এই পদে বসলে তিনি বেশিদিন টিকবেন না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

রবিবার ইরানের বিশেষ পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খেমেনি এর পুত্র মোজতবা খামেনেই নির্বাচিত করেছে। সোমবার আনুষ্ঠানিক ভাবে তেহরানের তরফে নবনিযুক্ত সর্বোচ্চ নেতার নাম প্রকাশ্যে আনা হয়েছে। এই আবহে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মোজতবা খামেনেই ইরানের সর্বোচ্চ পদে বসার পর
তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেননি ট্রাম্প। তবে এর আগে তিনি বলেছিলেন, এই পদে কাউকে নির্বাচিত করার জন্য ওয়াশিংটনের অনুমোদন নিতে হবে।

এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাঁকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তবে তিনি বেশি দিন টিকতে পারবেন না।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ভবিষ্যতে কোনও মার্কিন সরকার হামলা না চালাক, তিনি তাই চান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি চাই না, পাঁচ বছর পর মানুষকে আবারও একই পরিস্থিতির মুখোমুখি হতে হোক। কিংবা একই কাজ নতুন করে করতে হোক। অথবা তাদের হাতে পারমাণবিক অস্ত্র চলে আসার মতো খারাপ কিছু ঘটুক।’

Post Views: 148

Continue Reading

Previous: ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন
Next: স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.