Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ওঙ্কার ডেস্ক: মুসলিম মহিলার সঙ্গে প্রেম হয়েছিল ইনস্টাগ্রামে। কিন্তু সেই সম্পর্কের বিরোধিতা করেছিলেন যমজ বোন, আর সেই রাগে সহোদরাকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। শুধু তাই নয়, মাকেও অভিযুক্ত ছুরিকঘাত করে খুনের চেষ্টা করে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, ধৃত যুবকের নাম হার্দিক। ২৫ বছর বয়স তাঁর। পেশায় ইঞ্জিনিয়ার হার্দিকের এই হত্যাকণ্ডে বিস্মিত তদন্তকারী, ডাক্তার এবং প্রতিবেশীরা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বৌদ্ধ বিহার এলাকায় তাদের বাসভবনে হার্দিক তাঁর যমজ বোন হিমশিখা (২৫)কে নির্মমভাবে খুন করে। তদন্তে জানা গিয়েছে, হার্দিক প্রায় দেড় বছর ধরে ইনস্টাগ্রামের মাধ্যমে পুনের এক মুসলিম মহিলার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। দুজনে অনলাইনে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। বাস্তব জীবনে কখনও দেখা না হওয়া সত্ত্বেও দুজন পরস্পরকে বিয়ে করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সার্কেল অফিসার (সিভিল লাইনস) কুলদীপ কুমার বলেন, ‘তাঁরা কেবল ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। কখনও সশরীরে দেখা করেননি।’ তদন্তকারীরা জানতে পেরেছেন, হার্দিকের যমজ বোন হিমশিখা গুরুগ্রামে একটি আইটি ফার্মে চাকরি করতেন। কাজের পাশাপাশি এমবিএও করছিলেন তিনি। ভাইকে অনলাইনে সম্পর্কে না জড়িয়ে কাজে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে বোনকে হত্যার পর, হার্দিক তাঁর মা নীলিমাকে বাড়িতে ডাকেন। নীলিমা একটি বেসরকারি বীমা সংস্থায় কর্মরত। বাড়ি পৌঁছে মহিলা দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন তাঁর মেয়ে। কিছু বলে ওঠার আগেই নীলিমার উপর ছুরি নিয়ে হামলা করেন গুণধর পুত্র। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, হিমশিখার শরীরে ৮৪টি ছুরিকাঘাতের ক্ষত ছিল। ডাক্তাররা তাঁর ঘাড়, বুক, পেট, বাহু, পা, কাঁধ এবং মুখে গভীর ক্ষত দেখতে পেয়েছেন। এ ছাড়া তাঁর হৃদপিণ্ড, লিভার এবং কিডনি-সহ দেহের ভিতরের অঙ্গগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তদন্তে নেমে হার্দিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

Post Views: 171

Continue Reading

Previous: মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও
Next: ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.