Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সুনিধি চৌহানের কনসার্ট মানেই তা নিয়ে অনুরাগীদের মনে উত্তেজনার পারদ তুঙ্গে। মঞ্চে উপস্থিত থেকেই নাচে গানে সকলের মন জয় করেন গায়িকা। কিন্তু এবার কান্নায় ভেঙে পড়লেন তিনি। ভাইরাল সেই ভিডিও, কিন্তু কি এমন ঘটল তাঁর সঙ্গে?
গানের মঞ্চেই চোখে জল দেখা গেল জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের। বর্তমানে তাঁর “I Am Home India Tour 2025–26” কনসার্ট চলাকালীন লখনউয়ে পারফর্ম করতে গিয়ে অনুরাগীদের সামনে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। উল্লেখ্য, ৭ মার্চ লখনউয়ের কুলবাজারে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করছিলেন সুনিধি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়েই ক্ষমা চাইছেন এবং অনুরাগীদের জানান তাঁর গলা খুব খারাপ।
ঝলমলে জাম্পস্যুট পরে মঞ্চে উঠেছিলেন তিনি। গায়িকা বলেন, “আমার গলা খুব খারাপ। আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন, তাই আমি পারফর্ম করার চেষ্টা করছি। কিন্তু হয়তো আজ ১০০ শতাংশ দিতে পারব না। এটা খুব লজ্জার, আমি খুবই দুঃখিত।” কথা বলতে বলতেই আবেগপ্রবণ হতে দেখা গায়িকাকে। তিনি আরও বলেন, “আমার সঙ্গে এমন কখনও হয়নি। আমি সবসময়ই আমার সেরাটা দিতে চাই।”
তবে গলা খারাপ থাকা সত্ত্বেও দর্শকদের ভালবাসার জন্যই মঞ্চ ছাড়েননি সুনিধি। তিনি জানান, যতটা সম্ভব চেষ্টা করবেন গান গাওয়ার। উল্লেখ্য, “I Am Home India Tour 2025–26”-এর শেষ কনসার্ট হতে চলেছে কলকাতাতে। আগামী ১৪ মার্চ শহরের অ্যাকোয়াটিকা গ্রাউন্ডেএ পারফর্ম করবেন সুনিধি চৌহান।

Continue Reading

Previous: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও
Next: ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.