Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

ওঙ্কার ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন বাংলার পাঁচ জন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও কোয়েল মল্লিক এবং বিজেপির রাহুল সিন্‌হার হাতে শংসাপত্র তুলে দেওয়া হল সোমবার। আইনজীবী মেনকা গুরুস্বামী কলকাতায় না থাকার জন্য, তাঁর হয়ে বিধানসভার সচিবের কাছ থেকে শংসাপত্র নিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যসভার ভোট হওয়ার কথা আগামী ১৬ মার্চ। এবার সংসদের উচ্চকক্ষে বাংলা থেকে পাঁচটি আসন খালি হয়েছিল। যার মধ্যে চারটি তৃণমূলের, একটি বিজেপির। সেই আসন পূর্ণ হল।
শমীক ভট্টাচার্যের ফর্ম দেখে নিজের মনোনয়ন পত্র পূরণ করেছিলেন। সেই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। কেন সেই টোকা গৃহীত হল ফর্ম? এই প্রশ্ন তুলে বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। লড়াই না থাকলেও এই নথির গেড়োয় অস্বস্তিতে ছিলেন রাহুল সিনহা। অবশেষে পাশ করলেন তিনিও।
জয়ের সার্টিফিকেট নিয়ে বেরোনোর পর বিধানসভার করিডরে দেখা গেল সৌজন্যের ছবি। রাহুলের হাত ধরে অভিনন্দন জানালেন বাবুল।
তৃণমূলের সুব্রত বক্সী, সাকেত গোখেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যের রাজ্যসভায় মেয়াদ ফুরোচ্ছে আগামী ২ এপ্রিল। তৃণমূলের আর এক সাংসদ মৌসম রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের জায়গায় নতুন পাঁচ জনের রাজ্যসভার মেয়াদ শুরু হবে এপ্রিলের গোড়ায়।

Post Views: 175

Continue Reading

Previous: ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার
Next: মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.