Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
putin.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা জানাল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনেই পুত্রকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যুদ্ধের আবহে রাশিয়ার এই অবস্থান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক ররাজনৈতিক পর্যবেক্ষকরা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হয়েছেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই। তাঁর পুত্র মোজতবা খামেনেইকে ওই পদে বসানো হতে পারে বলে জল্পনা আগেই তৈরি হয়েছিল। সোমবার সরকারি ভাবে তেহরান দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনেই এর নাম ঘোষণা করেছে। সোমবার খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে মোজতবার নাম ঘোষণা হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, তাঁরা আশাবাদী মোজতবা তাঁর পিতার ছেড়ে যাওয়া কাজ এগিয়ে নিয়ে যাবেন।

অন্য দিকে ইরানের সঙ্গে সংঘাত নিয়ে সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উন্মাদদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে। ইরান এখনও পর্যন্ত আত্মসমর্পণের কোনও বার্তা দেয়নি। তাই তেহরান আত্মসমপর্ণ না করলে যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, খামেনি পুত্রকে সর্বোচ্চ পদে বসিয়ে তেহরান বার্তা দিল তারা যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের চাপের কাছে মাথা নত করছে না।

Post Views: 91

Continue Reading

Previous: আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের
Next: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.