Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘শহীদ দিবসে পাগলু গান গাওয়া ভুল হয়েছিল’, মমতার মঞ্চে ভুল স্বীকার দেবের

‘শহীদ দিবসে পাগলু গান গাওয়া ভুল হয়েছিল’, মমতার মঞ্চে ভুল স্বীকার দেবের

Online Desk জানুয়ারি 8, 2025
dev.jpg

ওঙ্কার ডেস্ক: তখন রাজ্যে সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। সেই বছরেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের মঞ্চে হাজির ছিলেন অভিনেতা দেব। ২১ জুলাইয়ের সেই মঞ্চে অভিনেতা গেয়েছিলেন পাগলু গান। যা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন অনেকে। শহীদ দিবসের মঞ্চে কীভাবে এমন গান গাইলেন দেব, তা নিয়ে উঠেছিল প্রশ্ন। ১৪ বছর পর সেই গান গাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সামনে ভুল স্বীকার করলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব।
বুধবার ছিল ‘ছাত্র সপ্তাহ’ অনুষ্ঠান। দক্ষিণ কলকাতা ধনধান্য স্টেডিয়ামে সেই অনুষ্ঠান মঞ্চে হাজির ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্রছাত্রীদের সামনে সেই অনুষ্ঠান মঞ্চে ১৪ বছর আগের সেই ঘটনার জন্য ভুল স্বীকার করে নেন অভিনেতা। এদিন দেব বলেন, ‘একুশের মঞ্চে গান গাওয়া নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে। আমি তখন একেবারেই নতুন। আমার এখনো মনে আছে। শহীদ দিবসের মঞ্চে হাজির। ভুল করে পাগলু গান গিয়েছিলাম তখন বুঝিনি।’ তবে দেব এও বলেন আমি গাইনি, ‘মঞ্চের সামনে থেকে হাজার হাজার মানুষ এই গান ধরেছিলেন। তারাই বলেছিলেন গানটা গাইতে।’ তবে এদিনের মঞ্চেও গান গাইলেন দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি গাইলেন, ‘ও মধু, আই লাভ ইউ’। এছাড়া ইন্দ্রনীল সেনের সঙ্গে গলা মেলান দেব ‘কে তুমি, নন্দিনী’ গানে। এ নিয়েও তৈরি হয়েছে নতুন করে বিতর্ক।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বক্তৃতায় তাঁর জনমদিন নিয়েও কথা বলেন পড়ূয়াদের সামনে। তিনি বলেন, ‘সবাই আমার জন্মদিন, জন্মদিন করে। আমার মনে হয় আমি এখনও জন্মাইনি। এরপর কবিতার ছন্দে বলেন, ‘জন্ম হবে সেদিন, যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব’

Post Views: 231

Continue Reading

Previous: ‘বয়স একটু কম হলেই দীপিকাই হত আমার চতুর্থ স্ত্রী’ নায়িকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য সঞ্জয় দত্তর
Next: ডার্বির আগে চোট মোহনবাগান দলে, ১১ তারিখই হয়তো কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলের সেলিস

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.