Skip to content
নভেম্বর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
Cricket.jpg

স্পোর্টস রিপোর্টার : ইডেনে রঞ্জি ট্রফিতে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে বাংলা! প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট বাংলা। জবাবে দ্বিতীয় দিনের স্টাম্পস পর্যন্ত মহারাষ্ট্রের সংগ্রহ ৭৯ ওভারে ২০৭/৯।
প্রথম ইনিংসে ইতিমধ্যেই ৬৪ রানের লিড নিয়ে ফেলেছে মহারাষ্ট্র। বলের পরে ব্যাট হাতেও জ্বলে উঠলেন তনয় সাঙ্ঘভি। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৬৭ বল খেলে ৫৭ রানে অপরাজিত তিনি। দ্বিতীয় দিনের শেষে ৬৪ রানে এগিয়ে মহারাষ্ট্র। ফলে কিছুটা চাপে বাংলা। দ্বিতীয় দিনের শুরুতে দাপট দেখিয়েছিলেন বাংলার বোলাররা। অঙ্কিত বাওনেকে ৭ রানে ফেরান মহম্মদ কাইফ। চারে নেমে সচিন ধাস আউট হন ৭ করে। কাইফের বলেই মাত্র ১ রান করে এলবিডবিলিউ হন হর্ষল কাটে। এক প্রান্ত আগলে লড়াই চালাচ্ছিলেন সিদ্ধেশ বীর। তবে তাঁর উইকেট তুলে নেন মহম্মদ সামি। ৮০ বল খেলে ২৮ রান করে আউট হন তিনি। ফলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মহারাষ্ট্র। একটা সময়ে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে ছিল মহারাষ্ট্র।তনয় সাঙ্ঘভি। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। ২৮ রান করেন সৌরভ নাওয়ালে। নয় নম্বরে নেমে রাজবর্ধন হাঙ্গারগেকর করেন ২৪ রান। হিতেশ ফেরেন এক রানে। তবে একটা প্রান্ত আগলে রাখেন তনয়। বল হাতে তিন উইকেট নিয়েছিলেন তিনি। এ বার জ্বলে উঠলেন ব্যাট হাতে।

লড়াকু হাফ সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। দিনের শেষে ১৬৭ বলে ৫৭ রানে অপরাজিত তিনি। এখনও পর্যন্ত তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরেছেন। শেষে নেমে প্রদীপ দাধে যোগ্য সঙ্গ দিচ্ছেন তাঁকে। ৫৯ বলে ২২ রানে অপরাজিত তিনি।মূলত দ্বিতীয় দিনও শুরুর দিকে হাওয়ায় মানিয়ে নিতে পারেনি মহারাষ্ট্র। তবে রোদ উঠতেই লোয়ার অর্ডার জ্বলে ওঠে মহারাষ্ট্রর। এখন বাংলা কী করে সেদিকেই নজর।

Continue Reading

Previous: মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

সম্পর্কিত গল্প

New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T175349.483.webp

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, মিরপুরে পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধ

Online Desk নভেম্বর 3, 2026

You may have missed

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T175349.483.webp

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, মিরপুরে পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধ

Online Desk নভেম্বর 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.