Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন

শনি ও রবিবার শিয়ালদহ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন

Online Desk ফেব্রুয়ারি 15, 2025
untitled design (4)

ওঙ্কার ডেক্স: যারা প্রত্যেক দিন ট্রেনে যাতাযাত করেন তাদের জন্য খারাপ খবর।সপ্তাহ শেষে বাতিল হচ্ছে প্রচুর লোকাল ট্রেন। রেলওয়ে ট্রাফিক, লেভেল ক্রসিং সংক্রান্ত একগুচ্ছ কাজ হবে শিয়ালদহ শাখায়। যার জেরে বাতিল হচ্ছে প্রচুর লোকাল ট্রেন। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-লালগোলা, শিয়ালদহ-গেদে, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-রানাঘাট, নৈহাটি-ব্যান্ডেল-সহ প্রচুর ট্রেন বাতিল হচ্ছে শনি ও রবিবার।

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিলের তালিকায়,
শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, কৃষ্ণনগর সিটি ও লালগোলা স্টেশনের মাঝে ট্রাফিক ও পাওয়ার ব্লক, সাবওয়ে তৈরি, লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। পয়েন্টের কাজ চলবে হালিশহর ও নৈহাটির মধ্যে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এই কাজ হওয়ায় এই লাইনে আপ ও ডাউন বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। এই তালিকায় রয়েছে –
শিয়ালদহ-গেদে
শিয়ালদহ-শান্তিপুর
শিয়ালদহ-বনগাঁ
নৈহাটি-ব্যান্ডেল

রবিবার সম্পূর্ণ বাতিল –

শিয়ালদহ-হাবড়া (আপ ও ডাউন)
শিয়ালদহ-গেদে (আপ ও ডাউন)
শিয়ালদহ-রানাঘাট (আপ ও ডাউন)
শিয়ালদহ-লালগোলা (আপ ও ডাউন)
নৈহাটি-ব্যান্ডেল (আপ ও ডাউন)
নৈহাটি-রানাঘাট (আপ ও ডাউন)
কৃষ্ণনগর-লালগোলা (আপ ও ডাউন)
কৃষ্ণনগর-আজিমগঞ্জ (আপ ও ডাউন)
রানাঘাট-লালগোলা (আপ ও ডাউন)
বারাসত-বনগাঁ (আপ ও ডাউন)
এছাড়া প্রচুর ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। একগুচ্ছ ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আপ শিয়ালদহ-বনগাঁ একটি লোকাল শনিবার চলবে হাবড়া পর্যন্ত, রবিবার হাবড়া পর্যন্ত চলবে ৩টি লোকাল। অন্যদিকে, ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল বনগাঁর বদলে হাবড়া থেকে ছাড়বে। আপ ও ডাউন কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত যাবে। শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার লালগোলার বদলে চলবে রেজিনগর পর্যন্ত। আপ ও ডাউন শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি লোকাল কৃষ্ণনগরের বদলে রানাঘাট পর্যন্ত চলবে।
অন্যদিকে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত কয়েকটি শিয়ালদহ-বনগাঁ লোকাল, বারাসত-বনগাঁ লোকাল ও লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পরে ছাড়বে কয়েকটি ট্রেন। স্টেশন থেকে সময়সূচি জানতে পারবেন যাত্রীরা।

কোনও কোনও ট্রেনে গতিপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Post Views: 109

Continue Reading

Previous: গলার কাঁটা তুলতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন
Next: পরবর্তী রাজ্য বাজেট বিজেপি গড়বে, দাবি অমিত মালব্যের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.