Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অনুমতি ছাড়া অনুষ্ঠানে যাওয়া যাবে না, মন্ত্রীদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

অনুমতি ছাড়া অনুষ্ঠানে যাওয়া যাবে না, মন্ত্রীদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk ডিসেম্বর 28, 2024
FotoJet-12.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : মন্ত্রীসভার জন্য নতুন বছরে নতুন নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। এবার থেকে কোন অনুষ্ঠানে যোগ দিতে যাবার আগে মুখ্যমন্ত্রীর দফতরকে জানাতে হবে মন্ত্রী-মশাইদের। মুখ্যমন্ত্রীর দফতর বিবেচনা করে যোগদানের অনুমতি দিলে তবেই পা বারাতে পারবেন মন্ত্রী-মশাইরা। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী? নবান্ন সূত্রে খবর,সম্প্রতি বেফাঁস মন্তব্য করে সরকার ও দলকে বেকায়দায় ফেলে ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ ছাড়াও অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়িয়ে দিলেন মমতার মন্ত্রীসভার আর এক মন্ত্রী। আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত ব্যাক্তির সঙ্গে ছবি তুলে বির্তকে জড়িয়ে ছিলেন তিনি।যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয় দলের বাইরে ও অন্দরে। বিষয়টি মুখ্যমন্ত্রীর কানে ওঠে। এরপর থেকে সতর্ক সিদ্ধান্ত নেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী।
কি নিয়ম করা আরোপ করা হয়েছে মন্ত্রী-মশাইদের জন্য? নবান্ন সূত্রে খবর,কোন অনুষ্ঠান থাকলে ,তা আগের থেকে মুখ্যমন্ত্রীর দফতরকে জানাতে হবে রাজ্যের মন্ত্রীসভার সদস্যদের।মুখ্যমন্ত্রীর দফতর বিবেচনা করে দেখবেন,কোন অনুষ্ঠানে যোগ দিতে হবে। অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রয়োজন আছে কি না খতিয়ে দেখবে মুখ্যমন্ত্রীর দফতর। তারপর অনুমোদন পাওয়া যাবে। রাজনৈতিক মহলের ধারণা ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দল অযথা কোন বিতর্কে জড়িয়ে পরে তা চাইছেন না মুখ্যমন্ত্রী। কারণ ,পান থেকে চুন খসলেই কার্যত রে-রে করে তেড়ে আসছে বিরোধী শিবির। বিশেষ করে গেরুয়া ব্রিগেড। এই পরিস্থিতিতে মন্ত্রীসভার কোন সদস্য যাতে কোন বিতর্কে জড়িয়ে না পড়েন সেদিকে সজাগ নজর রাখতে চাইছেন দলনেত্রী নিজেই। নতুন বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে নবান্ন সূত্রে খবর।

Post Views: 61

Continue Reading

Previous: হিন্দু মহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের যৌথ কর্মসূচি, বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ
Next: বারুইপুরের চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ তিন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.