Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘আওয়ামি লিগকে শেষ করা যাবে না’, ভারত থেকে বার্তা হাসিনার

‘আওয়ামি লিগকে শেষ করা যাবে না’, ভারত থেকে বার্তা হাসিনার

Online Desk ডিসেম্বর 30, 2024
sk-hasina-sized.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: আগামী ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়করা নতুন ঘোষণাপত্র পেশ করার কথা ঘোষণা করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের এক সময়ের ক্ষমতাসীন দল আওয়ামি লিগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার কথাও বলা হচ্ছে কোনও কোনও মহল থেকে। সেই আবহে নিজের দল নিয়ে ভারত থেকে বার্তা দিলেন মুজিব কন্যা। আওয়ামি লিগকে শেষ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি নিউইয়র্কে আওয়ামি লিগের এক সভায় শেখ হাসিনার অডিয়ো বার্তা শোনানো হয়েছিল। সেই বার্তাতেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘যতই চেষ্টা হোক আওয়ামি লিগকে একেবারে শেষ করে দেবে, সেটা কেউ পারবে না।’
শুধু তাই নয়, ছাত্র সমন্বয়কদের দাবিতে রহস্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘সমন্বয়কদের কেউ বলছেন, কোনও মৃতদেহ পেলে ময়নাতদন্ত করা যাবে না। এর অর্থ কী? রহস্য রয়েছে। আওয়ামি লিগের নেতা-কর্মী, ব্যবসায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। হত্যা মামলার তো কোনও সীমা নেই। এর সঙ্গে গ্রেফতার, নির্যাতন তো রয়েছেই।’
পাশাপাশি, বর্তমান বাংলাদেশে আওয়ামি লিগ কর্মী, সমর্থকদের ওপর অত্যচার নিয়েও সরব হয়েছেন তিনি। এবিষয়ে হাসিনা বলেন, ‘এর জবাব একদিন বাংলাদেশ দেবে।’ শুধু তাই নয়, এর দায় ইউনুস সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Post Views: 102

Continue Reading

Previous: ১২০টি দোকান ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম, চিন্তায় ব্যবসায়ীরা
Next: শেষকৃত্যে রাজনীতি!

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.