Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • লক্ষ্যভ্রষ্ট হল ঘুমপাড়ানি গুলি, বন দফতরের চিন্তা বাড়াল জিনাত

লক্ষ্যভ্রষ্ট হল ঘুমপাড়ানি গুলি, বন দফতরের চিন্তা বাড়াল জিনাত

Online Desk ডিসেম্বর 28, 2024
tiger-fire.jpg

ওঙ্কার বাংলা ডেস্ক: নাগালে পেয়েও ধরা গেল না বাঘিনিকে। ঘুমপাড়ানি গুলি ছুঁড়লেও তা দেহে লাগেনি জিনাতের। ফলে প্রাণীটি ধরা আরও বড় চ্যালেঞ্জ হয়ে পড়ল বন দফতরের কাছে। বন দফতর সূত্রের খবর, বাঁকুড়ার জঙ্গলের মধ্যেই কোথাও রয়েছে সে। জঙ্গলের চারপাশে আগুন জ্বালিয়ে তাকে খাঁচাবন্দির চেষ্টা হচ্ছে এখন।
পুরুলিয়া থেকে শনিবার ভোরে বাঁকুড়ার মুকুটমণিপুরের কাছে জঙ্গলে প্রবেশ করেছিল বাঘিনি জিনাত। তাকে ধরার জন্য বন দফতরের তরফে পাতা হয়েছিল ফাঁদ। কিন্তু ফাঁদে পা দেয়নি চতুর জিনাত। বন দফতর সূত্রে জানা গেছে, বাঁকুড়ার মুকুটমণিপুরের কাছে গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে পড়েছে জিনাত। গ্রামের ৫০০ মিটারের মধ্যে থাকা জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘিনি। এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কারণ গ্রামের রাস্তায় মিলেছে বাঘিনির পায়ের ছাপ। গ্রামবাসীদের দাবি, শনিবার ভোরে বাঘিনি জিনাত গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করে। রাস্তায় প্রাণীটির পায়ের ছাপ মিলেছে বলে দাবি তাঁদের। এদিনই বাঘিনির আতঙ্কে গ্রামের আইসিডিএস কেন্দ্রে আসেনি পড়ুয়ারা। যার ফলে বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রটি। পাশপাশি জিনাতের আতঙ্কে স্থানীয় গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ও দুপুরে বন্ধ করে দেওয়া হয়।

Post Views: 64

Continue Reading

Previous: বারুইপুরের চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ তিন
Next: দুর্ঘটনা রুখতে স্পিড ডিটেকশন ক্যামেরা বসালো রানাঘাট ট্রাফিক পুলিশ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.