Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পিছনে বসা তরুণীর ঊরুতে আচমকাই হাত বোলানো শুরু র‍্যাপিডো চালকের ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

পিছনে বসা তরুণীর ঊরুতে আচমকাই হাত বোলানো শুরু র‍্যাপিডো চালকের ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Online Desk নভেম্বর 8, 2025
Rapido-1.jpg

ওঙ্কার ডেস্ক : ইনস্টাগ্রামে র‍্যাপিডো নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি যিনি শেয়ার করেছেন তিনি হলেন বেঙ্গালুরুর এক মহিলা। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সেন্ট্রাল এলাকায় যাবার সময় র‍্যাপিডো চালক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে। বাধা দেওয়া সত্ত্বেও ওই র‍্যাপিডো চালক তাঁর কথায় কর্ণপাত করেনি। চালকের “অসভ্যতামি”র নিয়ে ওই মহিলা তাঁর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে বিস্তারিত জানিয়েছেন। বলেছেন, বাইক চলাকালীন পিছনে বসা অবস্থায় তাঁর ঊরুতে হাত রাখে চালক। কিছুক্ষণ পর হাত বোলাতে শুরু করে। বারণ করা সত্ত্বেও ওই বাইক চালক তাঁর ঊরু থেকে হাত সরায়নি।

ঘটনাটি ৬ নভেম্বরের বলে জানা গেছে। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার অভিজ্ঞতার বিস্তারিত বর্ণনা দেওয়ার পর ভিউয়ার্সদের নজরে আসে। মহিলাটি জানিয়েছেন যে তিনি চার্চ স্ট্রিট থেকে তার পেয়িং গেস্ট আবাসনে ফিরে যাওয়ার জন্য একটি র‍্যাপিডো বুক করেছিলেন। বাসায় ফেরার পথে বাইকচলাকালীন এই ঘটনা ঘটে। মহিলাটি তাঁর পোস্টে লিখেছেন, ঘটনায় তিনি এতটাই বিমূঢ় হয়ে পড়েছিলেন যে তার ভিডিও করে রাখার কথা মাথায় আসেনি।

তিনি আরও লিখেছেন,, “যখন সে আবার এটা করল, আমি তাকে বললাম, ‘ভাইয়া, কেয়া কর রহে হো, মাত করো’, কিন্তু সে থামেনি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তাকে বাইক থামাতে বলতে পারিনি কারণ আমি এই জায়গায় নতুন এবং আমি কোথায় ছিলাম তা জানতাম না। যখন আমি গন্তব্যে এসে পৌঁছালাম তখন আমি কাঁপছিলাম এবং কাঁদছিলাম।”

তার মতে, কাছে থাকা এক ব্যাক্তি তাঁর অসহায়তা আন্দাজ করে এগিয়ে আসেন। কি হয়েছে তা জানতে চান। তখন তিনি বাইক চালককে পাকড়াও করেন। তাতে সে ক্ষমা চেয়ে নেয়। বলে, এমনটা আর হবে না। কিন্তু ওই বাইক চালকটি চলে যাবার সময় এমন ভাবে আঙুল তুলে কী বলে গেল যাতে ওই মহিলা আর নিজেকে নিরাপদ মনে করেননি। এমন কথাই তিনি লিখেছেন ইনস্টাগ্রামে।

এই পোস্টটি তিনি একারণেই শেয়ার করলেন যাতে অন্যকোনো মহিলা এইধরণের পরিস্থিতির শিকার না হন। তিনি বলেন “আমি এটা শেয়ার করছি কারণ কোনও মহিলাকে এইরকম কিছুর মধ্য দিয়ে যেতে হবে না – ক্যাবে নয়, বাইকে নয়, কোথাও নয়। আমার সঙ্গে এইরকম কিছু প্রথমবার ঘটেনি, কিন্তু আজ আমি এতটাই নিরাপদহীনতা বোধ করছিলাম যে চুপ করে থাকতে পারিনি। দয়া করে সতর্ক থাকুন, আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন এবং চুপ করে থাকবেন না।”

Post Views: 187

Continue Reading

Previous: শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জীতু কমল, কেমন আছেন অভিনেতা?
Next: ‘‘ঈশ্বরকে ধন্যবাদ………” নাতি হওয়ার আনন্দে কি জানালেন ভিকি’র বাবা শ্যাম কৌশল?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.