Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জীতু কমল, কেমন আছেন অভিনেতা?

শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জীতু কমল, কেমন আছেন অভিনেতা?

Online Desk নভেম্বর 8, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন ছবির শুটিং ফ্লোরে বুধবার আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা জীতু কমল। বুকে ব্যথা ও জ্বর নিয়ে দ্রুত বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন জীতু। বুকে ব্যথা কমলেও জ্বর ছিল অভিনেতার গায়ে। গত বৃহস্পতিবার বেশ কিছু স্বাস্থ্যপরীক্ষাও হয় তাঁর। এরই মধ্যে কবে ফের শুটিং ফ্লোরে ফিরবেন জীতু সেই প্রশ্নই জেগেছিল একাংশের মনে।
সূত্র মারফত খবর, দু-একদিনের মধ্যেই হয়তো অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে সবটাই নির্ভর করছে চিকিৎসকের উপর। তাঁর তত্ত্বাবধানেই রয়েছেন জীতু। চিকিৎসকের বিবেচনা অনুযায়ী পরবর্তী সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছবির শুটিং এবং একইসঙ্গে ধারাবাহিকের শুটিং সবমিলিয়ে জীতুর এই মুহূর্তে কাজের বেশ চাপ। তাই অভিনেতাও শুটিং ফ্লোরে ফেরার জন্যও উদগ্রীব হয়ে রয়েছেন।
এই মুহূর্তে ধারাবাহিকের নায়ককে ছাড়া শুটিং করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্র্যাক চলছে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’এ। এই মুহুর্তে সেখানে চলছে আর্য ও অপর্ণার বিয়ে। সাম্প্রতিক কালে হাসপাতালের বেডে শুয়েই কাজ থেকে ছুটি নেওয়ার বিষয়ে সোশাল মিডিয়া পোস্টে মনখারাপের কথা তুলে ধরেছিলেন জীতু লিখেছিলেন, ‘এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি। সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি, আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমার দোষ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রযোজক ‘এসভিএফ’ এবং ‘সাই ভিগনেশ ফিল্মস’ এর কাছে। আমার জন্য তাঁদের কাজে খানিক বিরতি ঘটলো। আমার জন্য তাঁরা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্থ হলো, আমি ক্ষমাপ্রার্থী।’

Post Views: 92

Continue Reading

Previous: লঙ্কাগুঁড়ো ছড়িয়ে গয়না চুরির মতলব ! বিনিময়ে ২৫ সেকেন্ডে ২০টি চড় উপহার সোনা দোকানির
Next: পিছনে বসা তরুণীর ঊরুতে আচমকাই হাত বোলানো শুরু র‍্যাপিডো চালকের ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.