Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লঙ্কাগুঁড়ো ছড়িয়ে গয়না চুরির মতলব ! বিনিময়ে ২৫ সেকেন্ডে ২০টি চড় উপহার সোনা দোকানির

লঙ্কাগুঁড়ো ছড়িয়ে গয়না চুরির মতলব ! বিনিময়ে ২৫ সেকেন্ডে ২০টি চড় উপহার সোনা দোকানির

Online Desk নভেম্বর 8, 2025
Gold-Theft.jpg

ওঙ্কার ডেস্ক : আহমেদাবাদে এক আজব কায়দায় চুরির ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকাই এক মহিলা গয়নার দোকানে ঢুকে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেয়। উদ্দেশ্য আঁচ করে দোকানদার ততক্ষণাৎ চড়াও হলেন। কোনো কথা না বলেই সপাটে চড়। একবার দুবার নয়। মাত্র ২৫ সেকেন্ডে ২০টি চড়। মহিলাটির তখন গয়না চুরির মতলব লাটে উঠেছে। তার অবস্থা দেখে এটাই মনে হচ্ছে যে সে নিজেই বুঝে উঠতে পারছিল না কি করা উচিত কিংবা কী ভাবে পালাবে ! আহমেদাবাদের ওই জুয়েলারি দোকানের সিসিটিভিতে ধরা পড়ে ঘটনাটি। ভিডিওটি সমাজমাধ্যমে আসতেই ঢি ঢি পড়ে যায়। যাকে বলে সুপার ভাইরাল।

৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাটি রেকর্ড হয় সিসিটিভিতে। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দোপাট্টা দিয়ে মুখ ঢাকা ঢাকা ওই মহিলা আহমেদাবাদের রানীপ সবজি বাজারের কাছে সোনা ও রূপার দোকানে একজন গ্রাহকের ছদ্মবেশে জুয়েলারি দোকানে ঢোকে। কিছুক্ষণ পরেই হঠাৎই সে দোকানদারকে লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারে। যদিও সেই গুঁড়ো দোকানদারের চোখে পৌঁছুতে পারেনি। উদেশ্য আন্দাজ করে ততক্ষণাৎ মহিলাটির উপর ঝাঁপিয়ে পড়েন কাউন্টারে থাকা দোকানদার। কিছু বলাকওয়া নেই। সপাটে চড়, একের পর এক। কোনো বিরতি নেই। সিসিটিভির ভিডিও গুনে দেখা গেল ২৫ সেকেন্ডে ২০টি চড় পড়েছে মহিলাটির গালে।

আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, এই বিষয়ে ওই জুয়েলাই দোকান থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। রানিপ থানার পিআই কেতন ব্যাস বলেছেন, “দোকানদার অভিযোগ দায়ের করতে চান না বলে জানিয়েছে। তবে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ মহিলাকে খুঁজে বার করার চেষ্টা করছে।” তবে এই ঘটনার ব্যাপারে কেন ওই জুয়েলারি দোকানের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ জানাতে চাইছে না তা নিয়ে যথেষ্ট কৌতুহল রয়েছে।

Post Views: 143

Continue Reading

Previous: ‘আরজেডি যুবকদের হাতে পিস্তল তুলে দিতে চায়’ বিহারে দাঁড়িয়ে আক্রমণে মোদী
Next: শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন জীতু কমল, কেমন আছেন অভিনেতা?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.