Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘আরজেডি যুবকদের হাতে পিস্তল তুলে দিতে চায়’ বিহারে দাঁড়িয়ে আক্রমণে মোদী

‘আরজেডি যুবকদের হাতে পিস্তল তুলে দিতে চায়’ বিহারে দাঁড়িয়ে আক্রমণে মোদী

Online Desk নভেম্বর 8, 2025
modi-bihar-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটমুখী বিহারে দ্বিতীয় দফার নির্বাচন আগামী ১১ নভেম্বর। তার আগে নির্বাচনী প্রচার থেকে আরজেডিকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিহারের সীতামারহির নির্বাচনী জনসভা থেকে তিনি আরজেডি-র বিরুদ্ধে তোপ দাগেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, আরজেডি শিশুদের মনে বিষ ঢেলে দিচ্ছে। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন দলকে ‘জঙ্গলরাজ’ বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেন, আরজেডি চায় শিশুরা চাঁদাবাজ হোক। মোদীর কথায়, ‘বিহারের শিশুদের জন্য আরজেডি যা করতে চায় তা তাদের নির্বাচনী প্রচারে স্পষ্ট। ‘জঙ্গলরাজ’-এর লোকদের গান এবং স্লোগান শুনুন। আপনি বিস্মিত হবেন। আরজেডির মঞ্চে, নিষ্পাপ শিশুদের বলতে বাধ্য করা হচ্ছে যে তারা রংদার (চাঁদাবাজ) হতে চায়। বিহারের শিশুদের রংদার না ডাক্তার হওয়া উচিৎ?’

উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী মোদী বিহারের সমস্তিপুরের একটি ঘটনার কথা উল্লেখ করেন। যেখানে আরজেডির সমাবেশমঞ্চে একজন নাবালককে বলতে শোনা যায়, বিহারে আরজেডি সরকার গঠন করলে তারা দেশি পিস্তল নিয়ে ঘুরে বেড়াতে পারবে। তেজস্বী যাদবের দলকে আক্রমণ করে মোদী বলেন, ‘জঙ্গল রাজ মানে বন্দুক, নিষ্ঠুরতা, সামাজিক ক্ষোভ, কুশাসন এবং দুর্নীতি।’ মোদী প্রশ্ন করেন, ‘তারা কেমন মানুষ? অনৈতিকতায় ভরা এবং দুঃশাসনের রাজত্ব চায় তারা।’ নির্বাচনী মঞ্চ থেকে মোদী জোর গলায় বলেন, ‘আমরা এমন সরকার চাই না যা হিংসায় প্ররোচিত করে, আমরা এনডিএ সরকার চাই।’ সেই সঙ্গে তিনি বলেন, বিহারের শিশুদের এখন ‘হ্যান্ডস আপ’ নেতা নয়, স্টার্ট আপের স্বপ্ন দেখা উচিত।

Post Views: 217

Continue Reading

Previous: সাত বছর বাদে পর্দায় ফিরছেন অনুষ্কা শর্মা, অবশেষে মুক্তি পেতে চলেছে ‘চাকদহ এক্সপ্রেস’
Next: লঙ্কাগুঁড়ো ছড়িয়ে গয়না চুরির মতলব ! বিনিময়ে ২৫ সেকেন্ডে ২০টি চড় উপহার সোনা দোকানির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.