Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প, গাজা নিয়ে কী আলোচনা হতে পারে?

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প, গাজা নিয়ে কী আলোচনা হতে পারে?

Online Desk সেপ্টেম্বর 29, 2025
Trump-netaniyahu.jpg

ওঙ্কার ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকে গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে চলেছে বলে খবর। ইজরায়েল-হামাস সংঘাতের অবসান নিয়ে বৈঠকে কী আলোচনা হয় তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সূত্রের দাবি, মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্কে ইতিমধ্যে একাধিক মুসলিম নেতার সঙ্গে বৈঠক করেছেন। ২১ দফার একটি খসড়া প্রস্তাব আঞ্চলিক নেতাদের হাতে তুলে দিয়েছেন তিনি। সেখানে বলা হয়েছে, হামাস সমস্ত জিম্মিকে মুক্তি দেবে। আর তা করবে ৪৮ ঘণ্টার মধ্যে। ইজরায়েল সেনা অভিযান বন্ধ করবে। পাশাপাশি গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। এতে আরও বলা হয়েছে, ইজরায়েল প্যালেস্টাইন বন্দিদের মুক্তি দেবে এবং ত্রাণ পৌঁছানোর পথ খুলে দেবে। হামাস অস্ত্র ত্যাগ করবে এবং গাজা শাসনে কোনও ভূমিকা রাখবে না। অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে এবং মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানে ‘ডি-র্যা ডিকালাইজেশন’ পরিকল্পনা চালু করা হবে। তবে এই শর্তের বিষয়ে ইজরায়েল এবং হামাস এখনও স্পষ্ট করে কিছু জানায়নি।

উল্লেখ্য, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে সম্প্রতি বিশ্বের ১৫৯টি দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স, ব্রিটেন, কানাডাও প্যালেস্টাইনের পক্ষে ভোট দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল এর বিরোধিতা করেছে। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে কূটনৈতিক মহল। যুদ্ধ থামাতে এই বৈঠক কোনও ফল দেয় নাকি, দুই দেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকে সেদিকেই নজর বিশ্বের।

Post Views: 112

Continue Reading

Previous: পুজোর বাকি দিন গুলোতে জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া, জানালো হাওয়া অফিস
Next: ভারত অধিনায়ক সূর্য করমর্দন করেছিল সলমন আঘার সঙ্গে! নতুন দাবি ঘিরে শোরগোল

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.