Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারত অধিনায়ক সূর্য করমর্দন করেছিল সলমন আঘার সঙ্গে! নতুন দাবি ঘিরে শোরগোল

ভারত অধিনায়ক সূর্য করমর্দন করেছিল সলমন আঘার সঙ্গে! নতুন দাবি ঘিরে শোরগোল

Online Desk সেপ্টেম্বর 29, 2025
salman-surya.jpg

ওঙ্কার ডেস্ক: গোটা এশিয়া কাপের টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত বিষয় ছিল করমর্দন ইস্যু। ভারতের ক্রিকেটারা পাক ক্রিকেট টিমের সদস্যদের সঙ্গে করমর্দন করেনি বলে বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার ফাইনাল ম্যাচ সমাপ্ত হয়েছে। এই আবহে ভিন্ন দাবি করলেন পাক ক্রিকেট অধিনায়ক সলমন আঘা। তাঁর দাবি, ব্যক্তিগত ভাবে সূর্যকুমার যাদব তাঁর সঙ্গে দু বার হ্যান্ডশেক করেছেন।

রবিবার ভারতের সঙ্গে ফাইনাল ম্যাচ খেলার পর সাংবাদিকদের সামনে আসেন সলমন আঘা। সাংবাদিকদের তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথমে এক বার সূর্য আমার সঙ্গে একান্তে হাত মিলিয়েছিলেন।’ আরও একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচ রেফারির সঙ্গে বৈঠকের সময় আমাদের সাক্ষাৎ হয়েছিল। তখনও সূর্য করমর্দন করেছিল।’ পাক অধিনায়ক আরও বলেন, ওঁরা যখন ক্যামেরার সামনে চলে আসে, তখন আর হাত মেলাননি। সলমনের দাবি, ওঁকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা মেনে চলেছেন। বিষয়টি সূর্যর নিয়ন্ত্রণে থাকলে হ্যান্ডশেক করতেন বলে জানান পাক অধিনায়ক।

উল্লেখ্য, রবিবার এশিয়া কাপের ফাইনাল ম্যাচে প্রথমে পাকিস্তান ব্যাট করে। ভারত পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দেয়। পরে ব্যাট করতে নেমে দু’ বল বাকি থাকতে ১৪৭ রানের লক্ষ্য টপকে যায় মেন ইন ব্লু। এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি সাহেবজাদা ফারহান (৩৮ বলে ৫৭) এবং ফখর জামান (৩৫ বলে ৪৬) দুর্দান্ত ইনিংস খেলেন। তবে, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলের স্পিন পাকিস্তানকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলে। শেষ হাসি হাসে ভারত।

Post Views: 112

Continue Reading

Previous: নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প, গাজা নিয়ে কী আলোচনা হতে পারে?
Next: সার্ভেলেন্স ছাড়া সস্তা হোটলে গা ঢাকা দিয়েছিল চৈতান্যানন্দ সরস্বতী; সহযোগিতা করছেন না জিজ্ঞাসাবাদে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.